বলে-বলে ছক্কা হাঁকালেন ঈশান কিশন, চ্যালেঞ্জের মুখে হেড-শর্মার জুটি?

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: আইপিএল শুরুর আগেই সানরাইজারস হায়দরবাদের (Sunrisers Hyderabad) ইনট্রা-স্কোয়াড ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন ঈশান কিশন (Ishan Kishan) । মাত্র ২৪ বলে ৬৪ রান করে চমকে দিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। তার বিধ্বংসী ইনিংস দেখে SRH টিম ম্যানেজমেন্টও মুগ্ধ। কিন্তু প্রশ্ন উঠছে— ট্র্যাভিস হেড (Travis Head) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)-র ওপেনিং জুটি কী এবার চাপে পড়তে চলেছে?

Abhishek-এর সাথে বিধ্বংসী ওপেনিং
এই অনুশীলন ম্যাচে ঈশান কিশনের (Ishan Kishan)সঙ্গে ওপেন করতে নামেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। দুজনেই প্রথম বল থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেন, ফলে প্রতিপক্ষ বোলারদের রীতিমতো নাস্তানাবুদ হতে হয়।অভিষেক শর্মা (Abhishek Sharma) মাত্র ৮ বলে ২৮ রান করে আউট হলেও, ঈশান (Ishan Kishan) নিজের খেলা চালিয়ে যান আগ্রাসী মেজাজে। পাওয়ারপ্লে-র সুযোগ কাজে লাগিয়ে একের পর এক বোলারদের ওপর চড়াও হন তিনি। শেষমেশ অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis)-এর বলে ক্যাচ দিয়ে আউট হন।

যখন কিশন আউট হন, তখন তার দলের রান ছিল 7.2 ওভারে 117/3। মাত্র 24 বলেই বিধ্বংসী ইনিংস খেলে নিজের যোগ্যতার প্রমাণ দেন তিনি। তবে বড় প্রশ্ন— SRH-এর একাদশে তার জায়গা হবে কোথায়? কারণ ওপেনিংয়ে ইতিমধ্যেই ট্র্যাভিস হেড (Travis Head) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)-র জুটি বেশ জমে উঠেছে।

Ishan Kishan দীর্ঘ ৭ বছর Mumbai Indians (MI)-এর হয়ে খেলেছেন। তবে IPL 2025 Mega Auction-এ Sunrisers Hyderabad তাকে 11 কোটি টাকা দিয়ে কিনে নেয়। তবে সমস্যা একটাই— SRH-এর ওপেনিং জুটি ইতিমধ্যেই নির্ধারিত। তাই Ishan-কে মিডল অর্ডারে ব্যাট করতে হতে পারে। দলে উইকেটকিপার হিসেবে ইতিমধ্যেই হেনরিক ক্লাসেন (Heinrich Klaasen) রয়েছেন, তাই তাকে শুধুমাত্র ব্যাটার হিসেবেও ভাবা হতে পারে।

2024 IPL-এ তার পারফরম্যান্স ভাল না হওয়ায়, এবার নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে নিজেকে প্রমাণ করাই তার প্রধান লক্ষ্য। যদি তিনি এখানেও ব্যর্থ হন, তবে ভারতীয় দলে ফেরা তার জন্য আরও কঠিন হয়ে উঠবে।

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য