শীর্ষে গুজরাত, তলানিতে চেন্নাই, কোন দল কোথায় দাঁড়িয়ে দেখে নিন-

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই উত্তেজনাময়পূর্ণ হয়ে উঠছে চলতি আইপিএল। রবিবার পর্যন্ত ৭৪টি ম্যাচের মধ্যে ২৯টি ম্যাচ হয়েছে। তবে এখনও পর্যন্ত স্থির নয়, প্রথম চারে কারা থেকে শিরোপা লড়াইয়ের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে। কেননা, প্রতি ম্যাচের পরেই বদলাচ্ছে সমীকরণ। রবিবার পর্যন্ত আট পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে শুভমন গিলদের গুজরাত টাইটান্স। আর মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানিতে মহেন্দ্র সিং ধোনিদের চেন্নাই।

দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস বাদে প্রতিটি দলই ছয়টি করে ম্যাচ খেলে ফেলেছে। দিল্লি আর পঞ্জাব খেলেছে ৫টি করে ম্যাচ। ৬ ম্যাচে আট পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে গুজরাত টাইটান্স। শুভমন গিলদের দলের নেট রান রেট +১.০৮১। পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অক্ষর পটেলদের দিল্লি। ওই দলের নেট রান রেট +০.৮৯৯। তিন নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রজত পাতিদাররা ৬ ম্যাচের মধ্যে চারটিতে জিতে আট পয়েন্ট ঘরে তুলেছেন। তাঁদের নেট রান রেট +০.৬৭২। লখনউ সুপার জায়ান্টসও ছয় ম্যাচে আট পয়েন্ট পেয়েছে। ঋষভ পন্থদের দলের নেট রান রেট +)০.১৬২।

পাঁচ নম্বরে রয়েছে তিন বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ছয় ম্যাচে ছয় পয়েন্ট পাওয়া অজিঙ্ক রাহানেদের নেট রান রেট +)০.৮০৩। ছয় নম্বরে থাকা পঞ্জাব কিংসের পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট। নেট রান রেট +০.০৬৫। রবিবার রাতে দিল্লিকে হারিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ড্যরা ছয় ম্যাচে চার পয়েন্ট ঘরে তুলেছেন। নেট রান রেট +০.১০৪। অষ্টম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। ছয় ম্যাচে দুটি জয়ের সুবাদে সঞ্জু স্যামসনদেরও পয়েন্ট চার। তবে নেট রান রেট খারাপ। রাজস্থানের নেট রান রেট -০.৮৩৮। লিগ টেবিলে নয় নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। প্যাট কামিন্সরাও ছয় খেলায় চার পয়েন্ট সংগ্রহ করেছেন। তবে নেট রান বড্ড খারাপ। হায়দরাবাদের নেট রান রেট -১.২৪৫। লিগ টেবিলের সবচেয়ে নিচে রয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে জয়ের পর শেষ পাঁচ ম্যাচ একটানা হেরেছে চেন্নাই। ফলে ধোনিদের ঝুলিতে দুই পয়েন্ট। নেট রান রেট -১.৫৫৪। বিশেষজ্ঞদের মতে, শেষ চারে জায়গা করতে হলে চেন্নাই, হায়দরাবাদ ও রাজস্থানকে পরবর্তী ম্যাচগুলিতে অসাধ্যসাধন করতে হবে। জেতার পাশাপাশি নেট রান রেটকে ঋণাত্মকের ঘর থেকে তুলে নিতে হবে।

পরিবারের গোপন কথা বাইরের কাউকে বলবেন না, সমস্যা বাড়তে পারে..

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের