IPL 2025: শুভমন গিল বনাম শ্রেয়স আইয়ার! আজ বাজিমাত করবে কে?

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্রিকেট প্রেমীদের জন্য বড় দিন! IPL 2025-এর পঞ্চম ম্যাচে ২৫ মার্চ ২০২৫, মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স (গুজরাত) আর পঞ্জাব কিংস (পঞ্জাব) । ম্যাচের ভ্যেনু আমেদাবাদের বিখ্যাত নরেন্দ্র মোদি স্টেডিয়াম। গুজরাত-র অধিনায়ক শুভমন গিল আর পঞ্জাব-এর নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার—দুজনেই নিজেদের দলকে জয় দিতে শুরু করতে মরিয়া। দুই দলের মধ্যে এর আগে কে জিতেছে, কী হবে আজকের লড়াই—চলুন দেখে নেওয়া যাক!

কী হবে আজকের ম্যাচে?

সন্ধ্যা ৭:৩০-এ শুরু হবে গুজরাত আর পাঞ্জাব-এর লড়াই। শুভমান গিল-এর দল গুজরাত গতবার (২০২৪) আট নম্বরে শেষ করেছিল। এবার তারা ঘরের মাঠে জিতে শুরু করতে চায়। তাদের শক্তি হল জোস বাটলার, রশিদ খান আর কাগিসো রাবাডার মতো তারকারা। অন্যদিকে, শ্রেয়স আইয়ার-এর পাঞ্জাব গতবার নবম হয়েছিল। কিন্তু এবার তারা নতুন উদ্দমে এসেছে। যুজবেন্দ্র চাহাল, গ্লেন ম্যাক্সওয়েল আর মার্কাস স্টয়নিস-এর মতো খেলোয়াড় তার দলে। শ্রেয়স গতবার KKR-কে জিতিয়েছিলেন, এবার পঞ্জাবকে প্রথম ট্রফির স্বপ্ন দেখাচ্ছেন।

দুই দলের আগের লড়াই

গুজরাত আর পঞ্জাব এর আগে IPL-এ ৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে গুজরাত জিতেছে ৩ বার, আর পঞ্জাব জিতেছে ২ বার। প্রতিবারই যে দল পরে ব্যাট করেছে, তারাই জিতেছে। গতবছর দুটো ম্যাচে দুই দলই একবার করে জিতেছিল। ২০২৪-এর প্রথম ম্যাচে আমেদাবাদে পঞ্জাব ৩ উইকেটে জিতেছিল। দ্বিতীয় ম্যাচে গুজরাত ফিরতি জয় পেয়েছিল। তাই আজকের ম্যাচে টস জেতা খুব গুরুত্বপূর্ণ হতে পারে।

দুই অধিনায়কের ফর্ম

শুভমন গিল আর শ্রেয়স আইয়ার দুজনেই দারুণ ফর্মে আছেন। সম্প্রতি দুবাইয়ে Champions Trophy-তে ভারতকে জিতিয়েছেন তাঁরা। শ্রেয়স ৫ ম্যাচে ২৪৩ রান করে টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহক ছিলেন। শুভমন বাংলাদেশের বিরুদ্ধে শতরান করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এই ফর্ম তাঁদের IPL-এ আত্মবিশ্বাস বাড়িয়েছে। শুভমন চান গুজরাত-কে আবার চ্যাম্পিয়ন বানাতে (২০২২-এ জিতেছিল), আর শ্রেয়স, পঞ্জাব-এর ১৮ বছরের ট্রফি খরা শেষ করতে মরিয়া।

মাঠ আর আবহাওয়া

নরেন্দ্র মোদি স্টেডিয়াম-এর পিচ সাধারণত ব্যাটসম্যানদের সাহায্য করে। গড় স্কোর ১৮০-১৯০। তবে রাতে শিশির পড়লে দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের সুবিধা হয়। আজ আমেদাবাদে আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাই পুরো ২০ ওভার খেলা হবে বলে আশা।

গুজরাত ফ্যানরা বলছেন, “শুভমন আর রশিদ আমাদের জিতিয়ে দেবে।” পঞ্জাব সমর্থকরা বলছেন, “শ্রেয়স-এর নেতৃত্বে এবার ট্রফি আমাদের।” দুই দলেরই লক্ষ্য প্রথম জয় পাওয়া। IPL 2025 শুরু হয়েছে ২২ মার্চ, আর আজকের ম্যাচে কে এগিয়ে যাবে, সেটা দেখার জন্য সবাই মুখিয়ে আছে।

আমেরিকায় গ্রেফতার ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

Airtel গ্রাহকদের জন্য বড় খবর, ২০০ টাকার রিচার্জে বিনামূল্যে দেখা যাবে YouTube Premium

iPhone Duo-এর বিকল্প খুঁজছেন? রয়েছে এই ৫ ফোল্ডেবল ফোন

ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা ইন্টারনেটের কেবল কেটে দেওয়ার হুমকি তেহরানের

ম‍ৎস্যপ্রেমী? জানেন কোন মাছ খেলে হার্ট থেকে হাড় থাকবে চাঙ্গা

শারদ পূর্ণিমায় চাঁদের আলোয় ক্ষীর রাখবেন কখন? জেনে নিন সঠিক সময়

আবহাওয়া বদলালেই বাড়ছে অসুস্থতা! সুস্থ থাকতে মেনে চলুন ৭ নিয়ম

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর