IPL 2025: মাঠ কাঁপাতে পারেন এই সব স্টার অলরাউন্ডাররা, কে হবেন মরসুমের নায়ক?

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই এগিয়ে আসছে মাহেন্দ্রক্ষণ। আগামী শনিবার ২২ মার্চ পর্দা উঠছে চলতি বছরের আইপিএলের। আর বিশ্ব ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় প্রতিযোগিতায় মাঠে নামছেন তারকা অলরাউন্ডাররা। বিশেষজ্ঞদের মতে, এঁরা ব্যাট হাতে রান তুলবেন, বল হাতে উইকেট নেবেন—দলের জয়ের চাবিকাঠি হবেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু  (RCB) থেকে কলকাতা নাইট রাইডার্স (KKR)—প্রতিটি দলে আছেন এমন তারকা। জেনে নেওয়া যাক এমন কিছু তারকা অলরাউন্ডারদের কথা যারা IPL-2025 এ নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারেন।

IPL 2025-এ দলগুলো তাদের সেরা অলরাউন্ডারদের ওপর ভরসা রেখেছে। এঁদের তালিকায় আছেন:

  1. আন্দ্রে রাসেল (Andre Russell-KKR)
    • কলকাতা নাইট রাইডার্সের এই ক্যারিবিয়ান তারকা ব্যাটে ঝড় তুলতে আর বোলিং-এ আগুন ঝরাতে পারেন। একাই ম্যাচ ঘুরিয়ে দিতে ওস্তাদ।
  2. রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja-CSK)
    • চেন্নাই সুপার কিংস এর এই জাদুকর স্পিনার আর ব্যাটসম্যান। বলে ব্যাটারদের কষ্ট দেবেন, আর ব্যাটে দলকে বাঁচাবেন।
  3. হার্দিক পাণ্ড্য (Hardik Pandya-MI)
    • মুম্বই ইন্ডিয়ান্স এর অধিনায়ক তথা ভারতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার। বড় শট আর পেস বোলিং-এ তিনি দলের বড় শক্তি।
  4. গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell-PBKS)
    • পঞ্জাব কিংস এর এই অস্ট্রেলিয়ান তারকা ব্যাটে বিস্ফোরণ আর স্পিন বোলিং এ ভেল্কি দেখাতে সক্ষম।
  5. রশিদ খান (Rashid Khan-GT)
    • গুজরাত টাইটান্স এর লেগ স্পিনের জাদুকর। আফগানি এই ক্রিকেটার উইকেট নিতে আর রান আটকাতে ওস্তাদ—দল বড় ভরসা করেন তাঁকে।
  6. অক্ষর পটেল (Axar Patel-DC)
    • দিল্লি ক্যাপিটালস-এর এই ভারতীয় অলরাউন্ডার এবার দলের অধিনায়ক। স্পিনে কারসাজি আর ব্যাটে শান্ত মাথায় খেলে ম্যাচ ঘোরাতে সক্ষম।
  7. লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone-RCB)
    • রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন সংযোজন। ব্রিটিশ এই তারকা বড় ছক্কা হাঁকাতে যেমন সক্ষম তেমন বোলিং-এও কামাল দেখাতে পারে।
  8. ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga-RR)
    • রাজস্থান রয়্যালস এর স্পিনার। শ্রীলঙ্কান এই স্পিনার উইকেট নেওয়ার বিষয়ে এগিয়ে আর প্রয়োজনে ব্যাট হাতেও রান করে দলকে জেতাতে পারেন।

এছাড়াও সানরাইজারস হায়দ্রাবাদ–এর নীতীশ  রেড্ডি (Nitish Reddy-SRH) এই IPL এর মরশুমে ভালো কিছু করবে বলে আশা করছেন সমর্থকরা।

এই অলরাউন্ডাররা IPL 2025-এর ম্যাচের মোড় ঘোরাতে পারেন। যেমন, আন্দ্রে রাসেল গতবার KKR-কে অনেক ম্যাচ জিতিয়েছেন। রবীন্দ্র জাদেজা CSK-এর জন্য সবসময় X-factor। হার্দিক পান্ডিয়া MI-কে নেতৃত্ব দিয়ে জয়ের পথে নিয়ে যান। এঁরা শুধু রান বা উইকেট নেন না, দলের ভারসাম্য বজায় রাখেন।

IPL মানেই উত্তেজনা। এবার RCB, CSK, MI, KKR—সব দল তাদের এই তারকাদের নিয়ে মাঠে নামবে। Andre Russell এর বিশাল ছক্কা, Rashid Khan এর জাদুকরি স্পিন, বা Glenn Maxwell এর আগ্রাসী খেলা—সবই দেখার জন্য অপেক্ষা করছে ভক্তরা। এই অলরাউন্ডাররা কি পারবেন দলকে চ্যাম্পিয়ন করতে? সেটাই দেখার বিষয়।

গোপনে ছাত্রীদের পোশাক খোলার দৃশ্য রেকর্ড! ৯০ বছরের কারাদণ্ড জিমন্যাস্টিকস কোচের

পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জানুন রুট ও সময়সূচী

পুজোর উদ্বোধনে এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, পঞ্চমীতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু

সাত সকালে বিহারে নৃশংস হত্যাকাণ্ড, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা অবসরপ্রাপ্ত কাস্টমস সুপারিনটেনডেন্ট

আজ মুর্শিদাবাদ-মেদিনীপুরে ৯টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

অ্যামাজনে ৬৩০০ টাকা সস্তায় মিলছে ৭২০০mAh ব্যাটারির নতুন Vivo ফোন

বিয়ে করতে বলায় বিবাহিত প্রেমিকাকে খুন, রুম হিটার দিয়ে ঝলসে দেওয়া হল দেহ

মর্মান্তিক! লিভ-ইন সঙ্গিনীকে গলায় ছুরি মেরে খুন, গ্রেফতার অভিযুক্ত

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির সম্ভাবনা! প্যান্ডেল হপিংয়ের আগে সঙ্গে রাখুন ছাতা

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

রামধনুর রঙের চিংড়িঘাটা ফ্লাইওভারে রাতারাতি বসানো হল ফাইবার ব্লক

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন