সূর্যের অর্ধশতরানের দৌলতে পঞ্জাবকে ১৮৫ রানের লক্ষ্য দিল মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: আইপিএলের শীর্ষ দুইয়ে জায়গা করে নেওয়ার লড়াইয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে লড়াকু স্কোর সংগ্রহ করল মুম্বই ইন্ডিয়ান্স। সোমবার (২৬ মে) রাতে জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সূর্যকুমার যাদবের অর্ধশতরানের দৌলতে সাত  উইকেট হারিয়ে ১৮৪ রান তুলেছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। পঞ্জাবের সফলতম বোলার আর্শদীপ সিংহ তিনি চার ওভারে ২৮ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। আর এক বোলার মার্কো জানসেন চার ওভারে ৩৪ রান দিয়ে দুই উইকেট ঝুলিতে পুরেছেন।

এদিন টস জিতে প্রথমে মুম্বইকে ব্যাট করতে পাঠান পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন মুম্বইয়ের দুই ওপেনার রায়ান রিকেলটন ও রোহিত শর্মা। পাওয়ার প্লে-র শেষ ওভারে বল করতে এসে রিকেলটনকে (২০ বলে ২৭) ফিরিয়ে জুটি ভাঙেন মার্কো জানসেন। এর পর রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব দলকে এগিয়ে নিয়ে যান। ভালই খেলছিলেন দুজনে। দশম ওভারে হরপ্রীত ব্রারের বলে নেহাল ওয়াধেরার হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন রোহিত (২১ বলে ২৪)। চার নম্বরে নামা তিলক ভার্মা ব্যাট হাতে তেন জ্বলে উঠতে পারেননি। তিনি ফেরেন বৈশ্যক বিজয়কুমারের বলে। আউট হওয়ার আগে করেন মাত্র এক রান। পর পর দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় মুম্বই।

চতুর্থ উইকেটে সূর্য ও উইল জ্যাকস দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। নিজের তৃতীয় ওভারে বল করতে এসে জ্যাকসকে (১৭) ফিরিয়ে ফের ধাক্কা দেন বিজয়কুমার। একা কুম্ভ হয়ে লড়াই করে যান সূর্য যাদব। দলকে বড় রানের ভিতের উপরে দাঁড় করাতে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ১৭ তম ওভারে মার্কো জানসেনের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দলকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। কিন্তু পরের বলেই খোঁচা মারতে গিয়ে উইকেটরক্ষক জস ইংলিসের তালুবন্দি হয়ে সাজঘরের পথ ধরেন। আউটের আগে ১৪ বলে দুটি চার ও দুটি ছক্কার সাহায্যে ২৬ রান করেন হার্দিক। এর পর সূর্য ও নমন ধীর জুটি বেঁধে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান। ১৯তম ওভারে বিজয় কুমারের বলে ২৩ রান তোলেন দুজনে। দুটি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ৩৪ বলে ব্যক্তিগত অর্ধশতরান তুলে নেন সূর্য। যদিও ইনিংসের শেষ ওভারে দুর্দান্ত বল করেন আর্শদীপ। প্রথম বলেই নমনকে (২০)প্যাভিলিয়নে ফেরান। পরের বলে এক রান দেন। পরের দুটি বলে কোনও রানই নিতে পারেননি সূর্য। পঞ্চম বলে নেন মাত্র দুই রান। শেষ বলে ফিরিয়ে দেন সূর্যকে (৫৭)

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): ভারত ৩৪১/৬ (দ্বিতীয় দিন) বিপক্ষ শ্রীলঙ্কা

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচ, হানিয়া আমিরের ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

ভক্ত সেজে মন্দিরে প্রবেশ, সুযোগ পেতেই প্রতিমার গয়না লুট! গ্রেফতার ১

ভোররাতে বিমানবন্দরের কাছে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২২ গাড়ি

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না