Loading live market data...
Loading active stocks...
Connecting...

ম্যাচের মাঝে আচমকাই অভিষেকের পকেটে তল্লাশি সূর্য যাদবের, কী খুঁজছিলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। আর সেই শ্বাসরুদ্ধকর ম্যাচে দেখা গেল এক হাস্যকর এবং মন ভাল করে দেওয়া মুহূর্ত। যেখানে মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার ও টিম ইন্ডিয়ার T20I অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচের মাঝেই হঠাৎ করে সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মার পকেটে তল্লাশি শুরু করেন। সেই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। দর্শকরাও ঘটনাটি দেখে দারুণ উপভোগ করেন। তবে এমনটা হঠাৎ কেন?

কয়েক দিন আগেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র ৫৫ বলে ১৪১ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন অভিষেক শর্মা । সেই ম্যাচে সেঞ্চুরি করার পর এক টুকরো কাগজ বের করে তিনি SRH সমর্থকদের ধন্যবাদ জানান। ধারণা করা হচ্ছে, SKY মজা করেই সেই কাগজটা খুঁজছিলেন তার পকেটে!

তবে ঘটনাটি যতই মজার হোক না কেন, মুম্বই ম্যাচে ভাগ্য খুব একটা সঙ্গ দেয়নি অভিষেককে। হার্দিক পাণ্ড্যর বলে আউট হয়ে যান তিনি। সেই ইনিংসে তিনি করেন ২৮ বলে ৪০ রান। হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেত্তরি ম্যাচ শেষে বলেন, “মাঝের ওভারগুলোতে আমরা সত্যিই খারাপ খেলেছি। Mumbai-র বোলাররা দুর্দান্ত বল করেছে, বিশেষ করে স্লো ডেলিভারি নিয়ে ওদের পরিকল্পনা ছিল অসাধারণ। বুমরাহ, ট্রেন্ট বোল্ট আর হার্দিক পাণ্ড্য— সবাই দারুণভাবে সুযোগ কাজে লাগিয়েছে।’ সব মিলিয়ে এই ম্যাচে যেমন হাস্যরসের মুহূর্ত ছিল, তেমনি ছিল ট্যাকটিক্স আর টানটান উত্তেজনাও। তবে সূর্যকুমার যাদব-এর ‘পকেট চেক’ পর্বটি নিঃসন্দেহে ম্যাচের অন্যতম আলোচিত ঘটনা হয়ে রইল।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত