আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ফের ব্যাট হাতে তাণ্ডব বৈভব সূর্যবংশীর। ১৫ বছরের বিস্ময় বালককে যোগ্য সঙ্গত করলেন ধ্রুব জুরেলও। দুজনের চওড়া ব্যাটে ভর করে শনিবার (২৫ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ছয় উইকেট ২২৮ হারিয়ে রান তুলল রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ঈশান মালিঙ্গা চার ওভারে ৩৮ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন।

এদিন জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে টস জিতে প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠান হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। চলতি আইপিএলে এদিনই প্রথম অধিনায়কত্ব করলেন তিনি। প্রথম ওভারে বল করতে আসা প্রফুল্ল হিঙ্গকে বেধড়ক ঠ্যাঙানি দেন বৈভব সূর্যবংশী। প্যাট কামিন্সকেও রেহাই দেননি। তবে খানিকটা খোলসের মধ্যে ছিলেন যশস্বী জয়সোয়াল। তৃতীয় ওভারেই ঈশান মালিঙ্গার বলে হাইনরিখ ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ৮ বলে ১০ রান করেন যশস্বী। তবে তাণ্ডব চালিয়ে যেতে থাকেন বৈভব। ষষ্ঠ ওভারে সাকিব হুসেনের বলে বিশাল ছক্কা হাঁকিয়ে মাত্র ১৫ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন বৈভব সূর্যবংশী। পাওয়ার প্লে শেষে রাজস্থানের রান দাঁড়ায় এক উইকেটে ৭৬।

তিন নম্বরে নামা ধ্রুব জুরেল প্রথমদিকে এক প্রান্ত ধরে রেখেছিলেন। কিন্তু পরে হাত খোলেন। ২৮ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। ৯ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় রাজস্থান। ১৩তম ওভারে নীতীশ রেড্ডির বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন জুরেল। অর্ধশতরান করতে তিনি খেলেছেন ৩৪ বল। তবে অর্ধশতরানের পরের বলেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ভেঙে যায় ১১২ রানের জুটি।

জুরেল সাজঘরে ফেরার পর বৈভবের সঙ্গে জুটি বাঁধেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। ১৪তম ওভারে সাকিব হুসেনের বলে ছক্কা, চার ও ছক্কা হাঁকিয়ে শতরানে পৌঁছে যান বৈভব। ৩৬ বলেই শতরান পূর্ণ করেন। শতরান করার পথে ১৫ বছরের বিস্ময় বালক হাঁকিয়েছেন পাঁচটি চার ও ১২টি বিশাল ছক্কা। তবে শতরান পূর্ণ করার পরের বলেই লেগ বিফোর হয়ে সাজঘরে ফিরে যেতে হয় বৈভবকে। তার আগে দলকে অনেকটাই শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দিয়েছেন।

পাঁচ নম্বরে নেমেই চালিয়ে খেলতে শুরু করেন ডোনোভান ফেরেইরা। তবে হাতে উইকেট থাকা সত্বেও টেস্টের মতো ঠুকঠাক করে খেলতে থাকেন রিয়ান পরাগ। শেষ পর্যন্ত ১৭তম ওভারে হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। রাজস্থান অধিনায়কের অবদান ৯ বলে সাত রান। ১৮তম ওভারে সাকিব হুসেনের বলে ছক্কা হাঁকিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন ফেরেইরা। ওই ওভারে দুই ছক্কা ও একটি চারের সাহায্যে ১৮ রান যোগ করেন ফেরেইরা ও সিমরান হেইটমায়ার। ১৯তম ওভারে বল করতে এসে ফেরেইরার (১৫ বলে ৩৩) তাণ্ডব থামান ঈশান মালিঙ্গা। শেষ ওভারে হে্ইটমায়ারকে (১১) আউট করেন প্রফুল্ল হিঙ্গে। শেষ পর্যন্ত ২২৮ রানেই থামে রাজস্থানের ইনিংস। রবীন্দ্র জাদেজা ৪ ও জোফ্রা আর্চার ২ রানে অপরাজিত থাকেন।

Published by:

Share Link:

More Releted News:

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

রবিতে বাঁচা-মরার ম্যাচ রাহানেদের, দলে ফিরছেন পাথিরানা

বাবর আজমের পতনের কারণ পাক মিডিয়া, বিরাটের সঙ্গে তুলনা নিয়েও মুখ খুললেন ওয়াসিম জাফর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ