ঈশান ঝড়ে উড়ে গেল চেন্নাই, প্লে-অফে হায়দরাবাদ-গুজরাত

Share:

নিজস্ব প্রতিনিধি : একটা খেলায় বদলে গেল অনেক সমীকরণ। জমে উঠেছে প্লে-অফের হাড্ডাহাড্ডি লড়াই। বেঙ্গালুরু আগেই জায়গা করে নিয়েছিল। এবার চেন্নাইকে হারিয়ে নিজেদের জায়গা পাকা করে নিল প্যাট কামিন্সের হায়দরাবাদ। সেই সঙ্গেই শুভমন গিলের গুজরাতের জায়গাও প্রায় নিশ্চিত করে দিয়েছে। সোমবার (১৮ মে) চেন্নাইয়ের দেওয়া ১৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকে দাপিয়ে খেলতে থাকে হায়দরাবাদ। ঈশান কিশানের দাপটে ৫ উইকেটে কামিন্সরা  ম্যাচ জিতে নিয়েছে । 

এদিন ওপেন করতে নেমে শুরুতেই ধাক্কা খায় হায়দরাবাদ। ট্রাভিস হেড নেমে কয়েকটা বলে খেলেই ফেরেন সাজঘরে। ৬ বলে ৬ রান করে মুকেশ চৌধুরীর বলে আউট হন তিনি। অভিষেক শর্মার ব্যাট থেকেও আসেনি বেশি রান । তবে এই ধাক্কা সামলে নেন ঈশান কিশান ও হেনরিখ ক্লাসেন। জমিয়ে দেন খেলা। স্পেন্সার জনসন একবার ক্লাসেনের ক্যাচ ধরতে ব্যর্থ হন। এতেই জীবন পান তিনি । তবে ১৫ তম ওভারে অর্ধশতরানের দোরগোড়া থেকে ফেরেন ক্লাসেন। ২৬ বলে ৪৭ রান করেছেন তিনি। নেমেই ঝড় তুলতে গিয়ে আউট হন নীতীশ কুমার রেড্ডি। ৭ বলে ১৭ রান করেছেন তিনি।  ঝড়ো ব্যাটিং করেন ঈশান। তাঁর ব্যাট থেকে এসেছে ৭০ রান । 

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। সকাল থেকে জল্পনা চললেও প্রথম একাদশে ঠাঁই হয়নি মহেন্দ্র সিংহ ধোনির। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন সঞ্জু স্যামসন। তবে বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি। তৃতীয় ওভারে হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সের বলে বড় শট খেলতে গিয়ে ঈশান কিশনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। আউটের আগে সঞ্জু করেন ১৩ বলে ২৭। পঞ্চম ওভারে সাকিব হোসেনের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন ঊর্বিল পটেল। তাঁর অবদান ৮ বলে ১৩। পাওয়ার প্লে শেষে চেন্নাইয়ের রান দাঁড়ায় ২ উইকেটে ৫৭।

একদিক ধরে রাখার চেষ্টা করেছিলেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। অন্যপ্রান্তে হাত খুলে মারার চেষ্টা করেন চার নম্বরে নামা কার্তিক শর্মা। তবে রান তোলার গতি অনেকটাই শ্লথ ছিল। তৃতীয় উইকেটে ৪২ রান যোগ হয়। দশম ওভারে প্যাট কামিন্সের বলে নীতীশকুমার রেড্ডির হাতে ক্যাচ দিয়ে ফেরেন কার্তিক। তিনি করেন ১৯ বলে ৩২ রান। এর পর রুতুরাজ ও ডেওয়াল্ড ব্রেভিস ১১.১ ওভারে দলকে ১০০ রানের গণ্ডি টপকে দেন। প্যাট কামিন্সের ওই ওভারের চতুর্থ বলে ফিরে যান রুতুরাজ। চেন্নাইয়ের দলপতি করেন ২১ বলে ১৫ রান।

তবে রুতুরাজের আউট হয়ে যাওয়া চেন্নাইয়ের কাছে শাপে বর হয়ে দেখা দেয়। পঞ্চম উইকেটে জুটি বেঁধে ব্রেভিস ও শিবম দুবে খানিকটা দ্রুত রান তুলতে থাকেন। তবে ওই জুটি বিপজ্জনক হয়ে ওঠার আগেই ১৮তম ওভারে বল করতে এসে ব্রেভিসকে ফিরিয়ে ৫৯ রানের পার্টনারশিপ ভাঙেন ঈশান মালিঙ্গা। ২৭ বলে ৪৪ রান করে ফেরেন ‘বেবি এবি’। পরের ওভারে শিবমকে (২৩ বলে ২৬) ফেরান সাকিব হুসেন। জোড়া ধাক্কা খাওয়ার পরে সপ্তম উইকেটে জুটি বেঁধে মাত্র ১৬ রান যোগ করেন প্রশান্ত বীর ও আকিল হুসেন। শেষ বলে প্রফুল হিঙ্গের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন প্রশান্ত (১১)। তিন রানে অপরাজিত থাকেন আকিল।

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪