এই মুহূর্তে

ব্যাট হাতে জ্বলে উঠলেন অভিষেক, পঞ্জাবকে ২২০ রানের টার্গেট দিল হায়দরাবাদ

নিজস্ব প্রতিনিধি: ব্যাট হাতে জ্বলে উঠলেন অভিষেক শর্মা। তাঁর ২৮ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে শনিবার (১১ এপ্রিল) পঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে রানের পাহাড় গড়ল সানরাইজার্স হায়দরাবাদ।   প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯  রান তুললেন ঈশান কিশানরা। 

এদিন টস জিতে প্রথমে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান পঞ্জাব কিংস (PBKS) অধিনায়ক শ্রেয়স  আইয়ার।   ওপেন করতে নেমেই মারমুখী মেজাজে ব্যাট করতে শুরু করেন অভিষেক শর্মা। পঞ্জাবের বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে  মাত্র  ১৮ বলে নিজের ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন টি টোয়েন্টির সেরা ব্যাটার।    সেই সঙ্গেই আইপিএলের মঞ্চে  ইতিহাস লেখেন অভিষেক শর্মা। তিনিই প্রথম ক্রিকেটার, যিনি ২০ বলের কমে পাঁচ বার অর্ধশতরান করার অবিশ্বাস্য নজির গড়লেন। ট্রেভিস হেড ২৩ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৫টি চার এবং ১টি ছয় । পাওয়ার প্লেতে ১০৫ রান তোলে হায়দরাবাদ। অনেকেই ভেবেছিলেন আজ হয়ত ৩০০ রান করে ফেলবে ঈশান কিশানরা । তবে অভিষেক ও হেড আউট হওয়ার পর রান তোলার গতি থেমে যায়। 

আরও পড়ুন: মুগ্ধ বিরাট, RCB-কে হারালেও ম্যাচ শেষে বৈভবকে দিলেন ‘বিশেষ উপহার’

আরও বড় রান তোলার চেষ্টা করেছিলেন অনিকেত বর্মা । তবে সেই ইচ্ছা পূরণ হয়নি।  ৯ বলে ১৮ রান করে ফেরেন তিনি। শনিবার রান পাননি সলিল অরোরা। মাত্র ৮ রান করে আউট হয়ে যান তিনিও। ক্লাসেনের ব্যাট থেকে  এসেছে ৩৩ বলে ৩৯ রান। পঞ্জাবের বোলারদের মধ্যে শশাঙ্ক সিংহ ২০ রানে ২ উইকেট নিয়েছেন।  ৫০ রানে ২ উইকেট নেন অর্শদীপ। এদিন জানসেন উইকেট পাননি। ৪০ রান দিয়েছেন তিনি।  ৩ ওভারে ৩৩ রান দিয়েও  উইকেট পাননি যুজবেন্দ্র চহালও। ২ ওভার বল করে ৩৩ রান দিয়েছেন বৈশাখ।   ৪২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বার্টলেট।  

Published by:

Share Link:

More Releted News:

ধোনিকে ছাড়া সঞ্জুর হাত ধরে প্রথম জয়ের স্বাদ পেল চেন্নাই

ব্যাট হাতে জ্বলে উঠলেন সঞ্জু, দিল্লিকে ২১৩ রানের লক্ষ্য দিল চেন্নাই

চেন্নাইয়িনকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল, পয়েন্ট টেবিলে তিন নম্বরে লাল-হলুদ

জলে গেল অভিষেকের দুরন্ত ইনিংস, হায়দরাবাদকে উড়িয়ে জয়ী পঞ্জাব

স্কিপিংয়ে বিশ্বজয়! এক মিনিটে ১৮৮ বার ডাবল-আন্ডার করে রেকর্ড গড়লেন চিনা যুবক

বিশ্বের একনম্বর খেলোয়াড়কে হারিয়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের আয়ুষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ