আইপিএলে নিয়ম পরিবর্তনের দাবি জানিয়ে বোর্ডকে চিঠি সুনীল গাভাস্কারের

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলে ভাঙছে একের পর এক রেকর্ড। বিশেষ করে বইছে রানের বন্যা। বিশ্বের সবচেয়ে চর্চিত টি-টোয়েন্টি লিগ হিসেবে খ্যাতি ধরে রেখেছে আইপিএল। বৈভব সূর্যবংশী থেকে শুরু করে প্রভসিমরান সিংহের মতো তরুণ ক্রিকেটাররা তাদের অকুতোভয় আক্রমণাত্মক খেলার মাধ্যমে গোটা বিশ্বের নজর কেড়ে নিচ্ছেন। তবে, একটি বিষয় যা দর্শকদের ক্রমশ হতাশ করছে তা হলো ম্যাচের দৈর্ঘ্য। এটাই এখন ক্রিড়াপ্রেমীদের সার্বিক আগ্রহকে প্রভাবিত করছে। টি-টোয়েন্টি ফরম্যাটটি মূলত তিন ঘণ্টার মধ্যে শেষ করার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু  চলতি আইপিএলে ম্যাচগুলো প্রায়ই চার ঘণ্টার বেশি সময় ধরে চলছে। এটাই ভক্তদের ধৈর্যের বাঁধ ভাঙছে বলে বলে  মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দিনের পর দিন এই প্রবণতায় এবার উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার। সেই সঙ্গেই ম্যাচের সময় কমাতে সাপোর্ট স্টাফ ও রিজার্ভ খেলোয়াড়দের মাঠে প্রবেশাধিকার সীমিত করার জন্য বিসিসিআইকে অনুরোধ করেছেন। 

ইতিমধ্যেই স্লো ওভার  রেটের জন্য  একাধিক দলের অধিনায়ককে শাস্তি দেওয়া হয়েছে। করা হয়েছে জরিমানাও। অনেকেই পেয়েছেন ডিমেরিট পয়েন্ট। চলতি মরশুমে বেঙ্গালুরু আর মুম্বইয়ের মধ্যে খেলা গড়িয়েছিল ৪ ঘণ্টা ২২ মিনিটে। তা নিয়েই কম চর্চা হয়নি। দীর্ঘ সময় ধরে এই খেলা নিয়েই বোর্ডকে বার্তা দিয়েছেন সুনীল গাভাস্কার। মাঠে এই নিয়ম বদলের দাবিই জানিয়েছেন তিনি। সাপোর্ট স্টাফ ও রিজার্ভ খেলোয়াড়রা মাঠে নামলে সেই অনেকটা সময় নষ্ট হয়। তাতেই বাড়ে ম্যাচের সময়ের মেয়াদ।   

 ‘মিড-ডে’ পত্রিকায় প্রকাশিত নিজের কলামে গাভাস্কার লিখেছেন, “প্রায়  এমন এক অপ্রয়োজনীয় দৃশ্য চোখে পড়ে, যেখানে রিজার্ভ খেলোয়াড়রা সীমানার কাছে দাঁড়িয়ে থাকা কোনো ফিল্ডারকে এক বোতল জল পৌঁছে দিতে মাঠে প্রবেশ করেন। এমনটা করার অনুমতি দেওয়া উচিত নয় কারণ, খেলার মাঝপথে এমনকি দুই বলের বিরতিকালেও মাঠে ১১ জনের বেশি খেলোয়াড়ের উপস্থিতি কার্যত নিয়মবহির্ভূত। এমনকি ‘স্ট্র্যাটেজিক টাইম-আউট’-এর সময়ও প্রায়শই দেখা যায় যে, মাঠে অন্তত  ছয়জন মানুষ ঘোরাফেরা করছেন, যাদের মধ্যে সেই ব্যাটাররাও থাকেন যাদের এখনো ব্যাট করতে নামার পালা আসেনি। এমন ধরনের বাড়তি সুবিধা নেওয়াটা রীতিমতো বাড়াবাড়ি। পানীয় নিয়ে মাঠে প্রবেশকারী দুজন রিজার্ভ খেলোয়াড় এবং কোচিং স্টাফের দুজন সদস্য ছাড়া আর কাউকেই মাঠে প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়।” 

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক