ম্যাচ জিতলে ৪০ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ইরাক

Share:

নিজস্ব প্রতিনিধি:  মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে বেশ কয়েকদিন হয়ে গেল। ইরান, ইজরায়েল, ও আমেরিকার যুদ্ধের আঁচ  ফুটবল মাঠেও পড়েছে। কয়েকদিন আগেই বিশ্বকাপ ফুটবল থেকে নিজেদের নাম সরিয়ে নেওয়ার কথা ভাবছে বলেই জানান ইরানের  ক্রীড়ামন্ত্রী। এরপর থেকেই বিতর্ক আরো বাড়তে থাকে। এবার সেই জায়গায় প্রায় ৪০ বছর পরে আবার খেলার সুযোগ পেতে চলেছে ইরাক। যুদ্ধের আবহে তারা ছুটে চলেছে মেক্সিকো। এই যুদ্ধের আবহের মাঝে ইরাক জানাল, তারা বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন পর্বের প্লে-অফ খেলতে মেক্সিকো যাচ্ছে। 

মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের মাঝেও মেক্সিকো যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরাক দল। গত মাসেই একজন কুখ্যাত মাফিয়ার মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মেক্সিকো। গোটা দেশেই সংঘর্ষের আগুন ছড়িয়ে পড়ে। এসবের মধ্যেই বিশ্বকাপের ম্যাচ খেলতে যাচ্ছে ইরাক। বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন প্লে অফ ম্যাচে খেলতে তারা যাচ্ছেন। অনিশ্চয়তার পর অবশেষে ইরাকের ফুটবল সংস্থা সেই দেশে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ মার্চ বলিভিয়া ও সুরিনাম ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবে ইরাক। ইরাকের ফুটবল সংস্থার সভাপতি আদনান দিরজাল বলেছেন,”সপ্তাহের শেষে ইরাকের দল মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দেবে। আমাদের দল ব্যক্তিগত বিমানে মেক্সিকো যাবে। যুদ্ধ চলার কারণে প্র্যাক্টিস করতে পারেনি ইরাক। এবার তার জন্য কিছুটা সময় চেয়ে নেওয়া হয়েছে ইরাক ফুটবল সংস্থার তরফ থেকে।”

আরও পড়ুন: ভোট পর্বে ডার্বি নিয়ে অনিশ্চয়তা, বদল হতে পারে একাধিক ম্যাচের দিন

যদিও ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড যুদ্ধের জন্য এখনো আটকে আছে দুবাইতে। ফলে সব দিক মিলিয়ে সময় পেলে তারা প্র্যাক্টিস করতে পারবে বলেই আবেদন করা হয়েছে ইরাকের তরফ থেকে। ১৯৮৬ সালে শেষবার বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল ইরাক। ৩১ মার্চের ম্যাচে জিতলে আবার ৪০ বছর পর বিশ্বকাপে খেলবে ইরাকের ফুটবল দল। সেই ম্যাচ জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ গ্রাহাম আর্নল্ডকে।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের