ফিট হলেও ‘ইচ্ছাকৃতভাবে’ চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন না ধোনি? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলের মরশুমে এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কবে  মাঠে নামবেন? এই চর্চার মধ্যেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য।  দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, চোট থেকে সেরে উঠলেও চেন্নাই সুপার কিংসের এই অভিজ্ঞ খেলোয়াড় গুজরাট টাইটানসের বিপক্ষে দলের সমন্বয় নষ্ট না করতেই  স্বেচ্ছায় মাঠে নামছেন না। কাফ মাসলে আঘাত থেকে সেরে উঠেছেন ধোনি এবং গত সপ্তাহে নেট সেশনে অংশ নিয়েছেন। কিন্তু তা সত্বেও তিনি দলে যোগ  দিতে চাইছেন না।  

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ধোনি তাঁর ফিটনেস পরীক্ষা করিয়েছেন এবং খেলার জন্য তিনি উপযুক্ত। তবে তিনি চাইছেন না তার যোগদানে চেন্নাই শিবিরে থাকা তরুণ খেলোয়াড়ের জায়গা নিতে। শুধু তাই নয় শেষ কয়েকটি ম্যাচে দলের সমন্বয় নষ্ট করতে অনিচ্ছুক বলেও জানা গিয়েছে। যদিও চলতি মরশুমে সিএসকে-র মিডল অর্ডারে থাকা খেলোয়াড়রা খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। তবে দলে ফেরার সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে ধোনির উপরই নির্ভর করছে বলে খবর।

আরও পড়ুন: জয়পুরে ভিড়ের মধ্যে অভিষেক শর্মার হাত ধরে টানাটানি মহিলা ভক্তের, ক্ষুব্ধ নেটমহল

চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইকেল হাসি বৃহস্পতিবার স্পষ্ট করে দিয়েছেন যে, ধোনি মাঠে ফিরেই উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং শুধুমাত্র ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন না। ৪৪ বছর বয়সী এই ক্রিকেটার বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে টানা সপ্তম ম্যাচ খেলতে পারেননি। জল্পনা চলছিল, উইকেটরক্ষক হিসেবে সঞ্জু স্যামসন ও কার্তিক শর্মা থাকায় ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম ব্যবহার করে ধোনি বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে ফিরতে পারেন। তবে তা হয়নি। কবে মাঠে দেখা যাবে ব্যাট হাতে ধোনিকে সেই অপেক্ষায় রয়েছে ক্রিকেটমহল। 

 

রক্তস্বল্পতায় ভুগছেন? দ্রুত হিমোগ্লোবিন বাড়াবে এই ৬টি খাবার

জন্মাষ্টমীর বাড়িতে ৫ জিনিস আনুন, নয়তো গোপালের পুজো অসম্পূর্ণ

বর্ষায় চিন্তা বাড়াচ্ছে টাইফয়েড, শরীর সুস্থ রাখতে এড়িয়ে চলুন ৫ খাবার

গোপালের দোলনা কিভাবে সাজালে মাত্র ২৪ ঘণ্টায় চমকাবে ভাগ্য?

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের