ফ্লেমিং কী ভারতীয় দলের কোচ? মুখ খুলল চেন্নাই সুপার কিংস

Share:

নিজস্ব প্রতিনিধি : রাহুল দ্রাবিড়ের পর পরবর্তী ভারতীয় দলের কোচ কে হবেন, তানিয়ে ইতিমধ্যে বেশ কিছু নাম উঠে এসেছে। যে সব কোচের নাম উঠে এসেছে, এদের মধ্যে রয়েছেন স্টিফেন ফ্লেমিং। বেশ কয়েক বছর ধরেই ফ্লেমিং চেন্নাই সুপার কিংসের কোচ। এবার ফ্লেমিংকে নিয়ে মুখ খুলল চেন্নাই সুপার কিংস।

চেন্নাই সুপার কিংসের পক্ষে সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, এখনও পর্যন্ত কোচ ফ্লেমিংয়ের সঙ্গে এই বিষয়ে কোনও কথা হয়নি ক্লাব কর্তাদের। ফ্লেমিংয়ের কোচিংয়ে এখন পর্যন্ত পাঁচটি আইপিএল ট্রফি জিতে নিয়েছে চেন্নাই সুপার কিংস। নিউজিল্যান্ডের এই প্রাক্তন অধিনায়কের কোচিং দক্ষতা বিসিসিআই কর্তাদের ভালো নজরে রয়েছে। জানা যাচ্ছে, ভারতীয় দলের কোচ হতে গেলে যে সব যোগ্যতা থাকা প্রয়োজন, তার সবটাই রয়েছে স্টিফেন ফ্লেমিংয়ের। নিয়ম অনুযায়ী, ভারতীয় দলের কোচ হতে গেলে কারোর ন্যূনতম ৩০টি টেস্ট খেলা বা ৫০টি ওয়ানডে খেলার প্রয়োজন রয়েছে। পাশাপাশি কোনও টেস্ট ম্যাচ খেলা দেশের ন্যূনতম ২ বছর কোচিংয়ের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এখানেই শেষ নয়, ভারতীয় দলের কোচ হতে গেলে ৬০ বছরের কম বয়স হওয়া প্রয়োজন। বিসিসিআইয়ের নিয়মে যা বলা আছে, সেই অনুযায়ী ভারতীয় দলের কোচ হিসাবে ফ্লেমিং যোগ্য প্রার্থী।

শুধু স্টিফেন ফ্লেমিং নন, ভারতীয় দলের কোচ হিসাবে ভিভিএস লক্ষণ, জাস্টিন ল্যাঙ্গার, রিকি পন্টিংয়ের নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে এসে পৌঁছোতে পারেনি বিসিসিআই কর্তৃপক্ষ।

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

কলকাতা-সহ জেলায় জেলায় ফের বৃষ্টি, ভারী বর্ষণের সতর্কতা তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর