পাক অধিনায়ক ফাতিমার সঙ্গে করমর্দন করবেন? সবটা স্পষ্ট করলেন হরমনপ্রীত

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বরাবরই আদায় কাঁচকলায়। ২০২৫ সালে  পহেলগাঁওতে জঙ্গি হামলায় এক কাশ্মীরী সহ ২৬ জন পর্যটকের মৃত্যুর পর সেই সম্পর্কে আরও অবনতি হয়েছে। যার প্রভাব পড়েছে ক্রিকেটের মাঠেও।  ঘটনার সূত্রপাত হয়েছিল ২০২৫ সালের এশিয়া কাপ থেকে। ভারতীয় দলের পুরুষ, মহিলা ও ছোটরা কেউই পাকিস্তানের টিমের সঙ্গে হাত মেলায়নি। এই নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। তারপর অনেক জল বয়ে গিয়েছে। আজ রবিবার (১৪ জুন) ফের একবার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। তবে খেলা শুরুর আগে সবথেকে বেশি চর্চা যে বিষয় নিয়ে হচ্ছে তা হল এই ম্যাচে পাক ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় খেলোয়াড়রা হাত মেলাবেন কিনা। হাই ভোল্টেজ ম্যাচের আগের দিন দুই অধিনায়ক  হরমনপ্রীত কৌর এবং ফাতিমা সানা সংবাদ সম্মেলনে এই প্রশ্নের সম্মুখীন হন। উত্তরে কড়া জবাব দিয়েছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর।

২০২৫ সালে পুরুষদের এশিয়া কাপ ও মহিলা বিশ্বকাপের সময়ে হাত না মেলানোর ঘটনার কথা উল্লেখ করেন সাংবাদিকরা। ফাতিমার সঙ্গে সম্ভাব্য করমর্দন এড়িয়ে যাওয়া নিয়ে হরমনপ্রীতকে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্ট জবাব দেন। হরমনপ্রীত রাজনৈতিক বিতর্কে জড়াতে আগ্রহী ছিলেন না এবং প্রতিবেদককে মনে করিয়ে দেন যে, দুই দলের মধ্যে ক্রিকেট নিয়ে প্রশ্ন করাই শ্রেয়, রাজনীতি নিয়ে নয়। ভারতের অধিনায়ক বলেন, ‘আসলে, আমার মনে হয় আমরা এখানে ক্রিকেটের জন্যই এসেছি এবং আমরা শুধু ক্রিকেট নিয়েই কথা বলি; ক্রিকেট ছাড়া আমরা অন্য কিছু নিয়ে কথা বলি না, এমনকি আমি ক্রিকেট ছাড়া অন্য কিছু ভাবিও না। প্রথম দিন থেকেই ক্রিকেট আমাদের স্বপ্ন, এবং আমরা শুধু এটা নিয়েই কথা বলি। আগামীকালের ম্যাচটিকে আমরা আর দশটা সাধারণ ম্যাচের মতোই ভাবছি। তবে উইমেন ইন ব্লুর অধিনায়ক এটা স্বীকার করেছেন যে উপলক্ষ যাই হোক না কেন, পাকিস্তানের বিপক্ষে খেলতে গেলে সবসময় আলাদা একটা চাপ থাকে। তাঁর কথায়, ‘অবশ্যই চাপ থাকবে, যা আমি আগেই মেনে নিয়েছি। যখনই আমরা পাকিস্তানের বিপক্ষে খেলব, চাপ থাকবেই কিন্তু একই সঙ্গে মূল বিষয় হলো আমরা সেই চাপকে কীভাবে উপভোগ করব, কারণ যেকোনও আন্তর্জাতিক ম্যাচেই চাপ থাকে। আসল কথা হলো সেই ম্যাচে নিজের শতভাগ উজাড় করে দেওয়া এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করা।’

আরও পড়ুন: বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

উল্লেখ্য, ভারতের মহিলা দল একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। সেই লক্ষ্য নিয়েই তারা মাঠে নামতে চলেছে। আজ রবিবার বার্মিংহামের এজবাস্টনে হবে ভারত-পাকিস্তান ম্যাচটি।  

‘ভাই এখনও আমাদের মাঝে বেঁচে আছে’, সুশান্তের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ দিদি শ্বেতার

প্রথম ম্যাচেই হাইতিকে বধ করল স্কটিশরা

ফুটবল বিশ্বকাপ ২০২৬: হাইতিকে ১-০ গোলে হারাল স্কটল্যান্ড

মায়ের ফোন ধরতে সংবাদ সম্মেলন থামালেন নীতীশ কুমার রেড্ডি, ভাইরাল আবেগঘন মুহূর্ত

বাংলায় বর্ষার এন্ট্রি, ছাতা রেডি রাখুন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি

হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, সোনা-রুপো ও নগদ লুট করে চম্পট দুষ্কৃতীদের

বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

পাক অধিনায়ক ফাতিমার সঙ্গে করমর্দন করবেন? সবটা স্পষ্ট করলেন হরমনপ্রীত

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন