আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেরিয়ার নিয়ে কোন প্রশ্ন বেশি শুনতে হয় মেসিকে ?

নিজস্ব প্রতিনিধি : মেসির নাম শুনলে বাঙাল-ঘটি এক ঘাটে জল খায়। ২০২২ সালে কাতারে পূর্ণ হয়েছিল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন। অবিশ্বাস্য পারফর্ম করে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতিয়েছিলেন লিওনেল মেসি। সেবার বিশ্বকাপ জয়ের পর মেসি জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপে আর দেখা যাবে না তাকে। এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না তিনি। তবে অনেকেই এখনও মনে করছেন মেসি হয়ত ২০২৬ এও মাঠে নামতে পারে। তবে আর্জেন্টিনায় সবচেয়ে বেশি কোন প্রশ্নটির মুখোমুখি হন লিওনেল মেসি ? নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন।

প্রথমটি হল কবে অবসর নেবেন ? দ্বিতীয়টি হয়তো, ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে ?  আর্জেন্টাইন কিংবদন্তির ক্যারিয়ার নিয়ে আপাতত এই দুটি প্রশ্নই সবচেয়ে আলোচিত হচ্ছে। মেসি নিজে জানিয়েছেন, অবসর নয়, ২০২৬ বিশ্বকাপে তাঁর খেলা না–খেলা নিয়ে আর্জেন্টিনায় সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়তে হয়। এর উত্তর অবশ্য দিয়েছেন মেসি।

৪৩৩ অ্যাপে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ‘আমি জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। অনেক প্রশ্ন হয় এই নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আমি এই বছর ভালোভাবে শেষ করতে চাই, এরপর পরের বছরের প্রাক্‌–মৌসুম ভালোভাবে শুরু করতে চাই।’

মেসি আরও জানান, ‘(প্রাক্‌–মৌসুম ভালোভাবে শুরুর পর)আমি কেমন করছি, কেমন অনুভব করছি, সেটা বোঝার চেষ্টা করব।(২০২৬ বিশ্বকাপের) আমরা যেমন কাছাকাছি রয়েছি, তেমনি সময়ও হাতে আছে অনেক এবং ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি, এর বাইরে ভাবছি না।’

উল্লেখ্য, আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস)ক্লাব ইন্টার মায়ামিতে মেসির চুক্তির মেয়াদ আর এক বছর বাকি। গত বছর জুলাইয়ে ফ্রি এজেন্ট হিসেবে দক্ষিণ ফ্লোরিডার এই ক্লাবে যোগ দিয়েছেন মেসি। ক্লাবটিকে প্রথম শিরোপা জেতালেও ২০২৩ সালে ভুগেছে মায়ামি। ইস্টার্ন কনফারেন্স টেবিলে ১৪তম হয়ে এমএলএসের নিয়মিত মৌসুম শেষ করে প্লে–অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি মায়ামি। তাতে ৩৭ বছর বয়সী মেসির সবচেয়ে সেরাটা দেওয়ার জেদও বেড়ে গেছে বলা যেতে পারে। যদিও এই বছর এমএলএসে সাপোটার্স শিল্ড জিতেছে মায়ামি।

Published by:

Share Link:

More Releted News:

রিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে ইউনূস সরকারকে বিঁধলেন সাকিব

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

​এক ম্যাচেই ৯ গোলের রেকর্ড, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পিএসজি

PSL: সবচেয়ে বেশি শতরানের রেকর্ড গড়লেন বাবর আজম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ