IPL: নিলামের আগেই দল ভাঙার তোড়জোড়, ঘরে ফিরতে পারেন ঈশান

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল শুরু হতে এখনও বাকি বেশ কিছু সময়। তার আগে চলতি বছরের শেষে হবে মিনি নিলাম।আইপিএল নিলামের আগেই প্রত্যেক দল নিজের নিজের দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে। কোন ক্রিকেটারকে নিজেদের দলে রাখা হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে। ভোটের আগেই যেমন রাজনৈতিক দলে ভাঙ্গন ধরে, তেমনি আইপিএল নিলামের আগে প্রত্যেক দল অন্যের ঘর ভাঙার কাজও শুরু করেছে। অন্য দল থেকে কোন ক্রিকেটারকে নিজেদের দলে আনা হবে তাই নিয়ে চলছে ভাবনা-চিন্তা।

সূত্রের খবর, সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে ঈশান কিশনকে কিনতে চাইছে মুম্বাই ইন্ডিয়ান। এক সময় মুম্বাইতেই খেলতেন তিনি। এবারের আইপিএল দুজনে ঘর ওয়াপসি হতে পারে তাঁর। মুম্বাই ইন্ডিয়ান্সের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস তাঁকে দলে নিতে উদ্যোগী। জানা গিয়েছে, অন্য ক্রিকেটারের পরিবর্তে ঈশানকে নেওয়া এবং সরাসরি টাকা দিয়ে ঈশানকে কেনার প্রস্তাব দেওয়া হয়েছে হায়দ্রাবাদকে। গত মরশুমের পর রবিচন্দন অশ্বিনকে ছেড়ে দিয়েছে চেন্নাই। তারা আগ্রহী ওয়াশিংটন সুন্দরকে নিয়ে। গতবারের আইপিএলের সময়ে ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন। জানা গিয়েছে, গুজরাত টাইটান্স এর সঙ্গে ইতিমধ্যেই চেন্নাই কথাবার্তা শুরু করেছেন। ওয়াশিংটন সুন্দরকে ছাড়তে কোনরকম শর্ত রাখতে রাজি নয় গুজরাত।

ধারাবাহিকভাবে ভালই খেলছেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু নিয়মিত সুযোগ মেলেনা। গতবার ৬ ম্যাচে ৬৫ ডেলিভারি করেছিলেন। উইকেট নিয়েছিলেন ২টি। ব্যাট হাতে ১৩৩ রান করেছিলেন। গুজরাত তাঁকে ৩.২ কোটি টাকায় কিনেছিল। এখন সেই টাকাই দিতে রাজি চেন্নাই।

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল