তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্ব থেকে বিদায় ইতালির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ফুটবল বিশ্বমঞ্চে ইতালির আজ্জুরিদের স্বপ্ন এবারও ভাঙল। ১২ বছরের দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপের মূল আসরে ফেরার আশায় ইতালি যখন জেনিৎসার বিলিনো পোলি স্টেডিয়ামে নেমেছিল, সেই আশা শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটের ট্র্যাজেডিতে ধূলিসাৎ হয়ে গেল। বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল আসর থেকে ছিটকে গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা । 

বুধবার (১ এপ্রিল) প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ও গোলশূন্য থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টির মাধ্যমে। টাইব্রেকারে বসনিয়া ৪-১ ব্যবধানে জয়ী হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ইতালির খেলোয়াড়রা। ১৫ মিনিটে ময়েস কিন দুর্দান্ত এক ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন। তবে প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় আজ্জুরিরা। ৪২ মিনিটে ডি-বক্সের বাইরে ফাউল করে ইতালির অভিজ্ঞ ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি লাল কার্ড দেখান এবং মাঠ ছাড়েন। ১০ জন নিয়ে খেলতে থাকা ইতালির রক্ষণভাগে বসনিয়া ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে।

৮২ মিনিটে এডিন জেকো ও ডেমিয়রোভিচের জোড়া আক্রমণে বসনিয়া সমতা ফেরায়। অতিরিক্ত সময়েও গোল না হওয়ায়  ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টির দিকে। বসনিয়ার বেঞ্জামিন তাহিরোভিচ প্রথম শটেই গোল করেন, আর ইতালির পিও এস্পোসিতো এই সুযোগ নষ্ট করেন। চূড়ান্ত শটে বসনিয়া গোল পেয়ে ৪-১ ব্যবধানে জয়ী হয়।এই হারের ফলে ইতালিকে টানা ১২ বছর ধরে বিশ্বকাপের মূল আসরের বাইরে থাকতে হচ্ছে। অন্যদিকে, ঘরের মাঠে বসনিয়ার নাটকীয় জয় দেশবাসীকে উচ্ছ্বাসের স্রোতে ভাসিয়ে  দেয়। 

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে