IWL-2023: মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য দল ঘোষণা লাল-হলুদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  আসন্ন ইন্ডিয়ান মহিলা ফুটবল দলের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল। কলকাতা লিগ ও কন্যাশ্রী কাপ জেতার সুবাদে লাল-হলুদ ব্রিগেড সরাসরি এই লিগে খেলার সুযোগ পেয়েছে।

এই দলের প্রশিক্ষণের দায়িত্ব আছেন ইস্টবেঙ্গল প্রাক্তন মহিলা খেলোয়াড় সুজাতা কর। তাঁর মতে, ইন্ডিয়ান মহিলাদের এই লিগেও দল ভালো ফল করবে বলে আশাবাদী তিনি। কেননা কলকাতা লিগে এই দলটা যেভাবে সাফল্য পেয়েছে তা ধরে রাখতে বদ্ধ পরিকর সুজাতাদেবী। তাঁর মতে কলকাতা লিগের পারফরম্যান্স বজায় রাখতে পারলেই আমরা এই টুর্নামেন্টও ভালো ফল করবো। আমাদের প্রস্তুতিও যথেষ্ট ভালো হয়েছে।

ইমামি ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টে এ গ্রুপে রয়েছে। ইস্টবেঙ্গলের সঙ্গে একই গ্রুপে রয়েছে গোকুলাম কেরলা এফসি, মাতা রুকমানি দেবী এফসি, হপস এফসি, মিসিকা ইউনাইটেড এফসি, খানাই এফসি, স্পোর্টস ওড়িশা এবং মুম্বই নাইট এফসি।

আরও জানতে পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে লকনউকে ৭ রানে হারাল হার্দিকের গুজরাত

পুরো টুর্নামেন্টাই অনুষ্ঠিত হবে গুজরাটের আহমেদাবাদে। প্রত্যেক গ্রুপের প্রথম চারটি দল নিয়ে পরবর্তী নকআউট পর্যায়ের খেলা শুরু হবে। আর প্রথম আটটি দল আগামী বছর সরাসরি এই লিগ খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী রবিবার লাল-হলুদ ব্রিগেড রওনা হবে গুজরাটের উদ্দেশে।

ইস্টবেঙ্গল দলের বর্তমান খেলোয়াড় সুলঞ্জনা রাউল সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন। কেননা সুলঞ্জনা এই মুহূর্তে জাতীয় দলের হয়ে অনুর্ধ্ব ১৭ এএফসি কোয়ালিফাই ম্যাচ খেলতে ব্যস্ত।

ইমামি ইস্টবেঙ্গলের ঘোষিত দল

গোলরক্ষক: গুরুবাড়ি মান্ডি, মেলডি চানু এবং জামবালু তায়াং

ডিফেন্ডার: বন্দনা রায়, দেবযানী দেবী, মিনি রয়, অনীতা ওঁরাও, রত্না হালদার এবং মমতা সিং

মিডফিল্ডার: শাশ্বতী সরকার, ত্রিসা মালিক, কবিতা সোরেন, নীলু তিরকে, রিম্পা হালদার, নাওচা দেবী, বর্নালী কাঁড়ার, গিয়ানি মারা

ফরোয়ার্ড: সুস্মিতা বর্ধন, তুলসী হেমব্রম, মৌসুমী মুর্মু, সিঙ্গো মুর্মু, মমতা মাহাতো এবং সুলঞ্জনা রাউল।

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

১৬ বছরের পুরনো মামলা, রখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

পুজোর ছুটিতে জলখাবারে আনুন নতুনত্ব! বানিয়ে ফেলুন মুচমুচে ফুলকপি-পেঁয়াজের পরোটা

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

থারে চেপে মুসৌরি ঘুরতে যাচ্ছিল ৫ বন্ধু, ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল গাড়ি, নিহত ৩

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই পিষে দিল গাড়ি, মৃত ৩