শীর্ষস্থান হারালেন জাদেজা, প্রথম পাঁচে বুমরাহ

তবে কয়েকদিন যেতে না যেতেই ফের নিজের প্রথম স্থান ফিরিয়ে নিলেন ক্যারিবিয়ান তারকা হোল্ডার।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাট ও বল উভয় বিভাগেই দুর্দান্ত প্রদর্শন করেছিলেন রবীন্দ্র জাদেজা। যার জেরে টেস্ট অলরাউন্ডারদের ক্রমতালিকায় জেসন হোল্ডারকে পিছনে ফেলে শীর্ষস্থানের দখল নিয়েছিলেন তিনি। তবে কয়েকদিন যেতে না যেতেই ফের নিজের প্রথম স্থান ফিরিয়ে নিলেন ক্যারিবিয়ান তারকা হোল্ডার। ৩৯৩ রেটিং পয়েন্ট নিয়ে জাদেজার থেকে সিংহাসন ছিনিয়ে নিলেন তিনি। টিম ইন্ডিয়ার বাঁ হাতি অলরাউন্ডার  ৩৮৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নেমে এলেন। 

এছাড়া টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (৩৪১ রেটিং পয়েন্ট)। এরপর যথাক্রমে রয়েছেন সাকিব আল হাসান এবং বেন স্টোকস ।

অন্যদিকে, টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে ঢুকে পড়লেন জসপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দিন-রাতের টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ৮ উইকেট নিয়েছেন তিনি। যার জেরে তাঁর র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে। বুমরাহ রয়েছেন ক্রমতালিকার চতুর্থ স্থানে। এই তালিকায় সবার আগে রয়েছে অজি পেসার প্যাট কামিন্স। আর দুই নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনে রয়েছেন কাগিসো রাবাদা।

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?