IPL 2023: মরু ঝড়ে উড়ে গেল ধোনির চেন্নাই সুপার কিংস

চেন্নাই কিংসের হয়ে শুধু লড়াই করলেন রুতুরাজ গায়কোয়াড় ও শিভম দুবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: রাজস্থানের মরু ঝড় বিখ্যাত। বৃহস্পতিবার রাতে সোয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের কাছে কার্যত উড়ে গেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ২০৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ছয় উইকেটে ১৭০ রান তুলেছে সিএসকে। রুতুরাজ গায়কোয়াড় আর শিভম দুবে ছাড়া চেন্নাইয়ের আর কোনও ব্যাটারই নামের প্রতি সুবিচার করতে পারেননি। রাজস্থানের হয়ে অ্যাডাম জাম্পা তিন উইকেট নিয়েছেন।

ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে যশস্বী জয়শোয়াল আর ধ্রুব জুরেলের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০২ রান তোলে রাজস্থান রয়্যালস। জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মাথাঠাণ্ডা করে খেলতে শুরু করেছিলেন চেন্নাইয়ের দুই ওপেনার ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড়। গড়ে ওভার পিছু আস্কিং রেট যেখানে ১০-এর বেশি, বল নষ্ট যেখানে বাতুলতা সেখানে কনওয়ে অযথা বল নষ্ট করলেন। ১৬ বলে আট রান করে অ্যাডাম জাম্পার বলে ফিরলেন। দুর্দান্ত খেলতে থাকা রুতুরাজ গায়কোয়াড় (২৯ বলে ৪৭) অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে অর্ধশতরানের কাছাকাছি গিয়ে অ্যাডাম জাম্পার বলে সাজঘরে ফিরলেন। চেন্নাইয়ের হয়ে তিন নম্বরে ব্যাট করতে এসেছিলেন চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা অজিঙ্ক রাহানে। তাঁর দিকে তাকিয়েছিলেন চেন্নাইয়ের সমর্থকরা। কিন্তু তিনিও হতাশ করলেন। ১৩ বলে ১৫ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে খোষচা দিতে গিয়ে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিলেন।

রাহানের আউটের এক বল বাদে অম্বাতি রায়ডুকে (২ বলে ০) সাজঘরে ফেরত পাঠিয়ে ধোনির দলকে চাপে ফেলে দেন অশ্বিন। এর পরে শিভম দুবে ও মইন আলি দলকে বিপদ থেকে টেনে তোলার একটা চেষ্টা চালান। ১২ বলে ২৫ করে অ্যাডাম জাম্পার বলে সঞ্জু স্যামসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মইন। ৩২ বলে নিজের অর্ধশঅতরান পূর্ণ করেন শিভম দুবে। যদিও ইনিংসের শেষ বলে আউট হয়ে যান তিনি। সাত নম্বরে নামা রবীন্দ্র জাদেজাও হতাশ করলেন। এক সময়ে চার-ছক্কা হাঁকানোর জন্য খ্যাত চেন্নাইয়ের সহ অধিনায়ক ১৫ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন।

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী