বুমরাকে সতর্ক করল আইসিসি, কী কারণে

Share:

নিজস্ব প্রতিনিধি : মাঠের মধ্যে ইংল্যান্ড খেলোয়াড় ওলি পোপকে ধাক্কা দেওয়ায় এবার শাস্তির মুখে পড়তে হল যশপ্রীত বুমরাকে। বুমরার পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। তাঁকে সতর্ক করে দিয়েছে আইসিসি।

মূল ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস চলাকালীন। ৮১ তম ওভারে বল করছিলেন জসপ্রীত। তখন ওলি পোপ রান নেওয়ার চেষ্টা করেন। পোপ রান নিতে গেলে দৌড়ে সামনে চলে আসেন বুমরা। সেইসময় পোপের সঙ্গে ধাক্কা লাগে এই পেসারের। তখনই বিরক্তি প্রকাশ করেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান। যদিও ইংল্যান্ডের তরফ থেকে কোনও অভিযোগ জানানো হয়নি। তবে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন বিষয়টি ভালোভাবে নেননি। আইসিসির তরফে বুমরাকে সতর্ক করে জানানো হয়েছে, বুমরার এক পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। আগামী দুবছরের মধ্যে বুমরা যদি এই ধরনের কাজ করে থাকেন, তাহলে তাঁকে কড়া শাস্তির মুখে পড়তে হবে।

গত ২৪ মাসে এই নিয়ে প্রথম আইসিসির কড়া হুঁশিয়ারির মুখে পড়তে হল বুমরাকে। উল্লেখ্য, হায়দবাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে এই টে্স্টে দ্বিতীয় ইনিংসে ৪১ রান দিয়ে চার উইকেট নিয়েছেন বুমরা। বেন স্টোকস, জো রুটকে তিনিই আউট করেছিলেন। বুমরার সেই চেষ্টার পরও ২৮ রানে হারতে হয় ভারতকে। আগামী ২ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট শুরু হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যে।

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা