চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাকে

Share:

নিজস্ব প্রতিনিধি : চতুর্থ টেস্ট বিশ্রাম দেওয়া হতে পারে ভারতীয় দলের পেসার জশপ্রীত বুমরাকে। সেক্ষেত্রে সোমবারই রাজকোট থেকে আহমেদাবাদে ফেরার কথা রয়েছে বুমরার। একটি ক্রিকেট ওয়েবসাইট সূত্রে এই কথা জানা গিয়েছে। তবে বিসিসিআইয়ের তরফে অবশ্য এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।

ক্রিকেট ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, রাঁচিতে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাকে। মঙ্গলবার রাজকোট থেকে রাঁচিতে যাওয়ার কথা রয়েছে ভারতীয় দলের। সেই দলের সঙ্গে যাবেন না বুমরা। সোমবারই রাজকোট থেকে আমেদাবাদে নিজের বাড়িতে ফিরে যাওয়ার কথা রয়েছে জশপ্রীত বুমরার। সেক্ষেত্রে বুমরার পরিবর্তে ভারতীয় দলে যোগ দিতে পারেন বাংলার পেসার মুকেশ কুমার। আরও জানা যাচ্ছে, ধর্মশালায় পঞ্চম টেস্টেও না খেলতে পারেন বুমরা।

তবে চতুর্থ টেস্টের ফলাফলের ওপর নির্ভর করছে বুমরাকে পঞ্চম টেস্টে খেলানো হবে কিনা। জানা যাচ্ছে, চতুর্থ টেস্ট যদি ভারত জিতে যায়, তাহলে পঞ্চম টেস্টে বুমরার না খেলা নিশ্চিত। তবে চতুর্থ টেস্ট যদি ড্র হয়ে যায়, তাহলে বুমরাকে পঞ্চম টেস্টে খেলানো হতেও পারে। উল্লেখ্য, প্রথম তিনটি টেস্টে ৮১ ওভার বল করেছেন বুমরা। তিনটি টেস্টে ১৭টি উইকেট নিয়েছেন বুমরা। এখনও পর্যন্ত এই সিরিজের সর্বাধিক উইকেটের মালিক তিনি। যেহেতু পর পর ম্যাচ খেলছে বুমরা, তাই এবার তাঁকে বিশ্রাম দেওয়ার চিন্তাভাবনা করছে বিসিসিআই। তবে এই বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এর আগে মহম্মদ সিরাজকেও এই একইভাবে বিশ্রাম দেওয়া হয়েছিল।

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪