ছয় উইকেট নিয়ে একাই বাজিমাত বুমরার

Share:

নিজস্ব প্রতিনিধি : জসপ্রীত বুমরার দুর্ধর্ষ বোলিংয়ে দাঁড়াতেই পারল না ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। জসপ্রীতের ইয়র্কারে ছিন্ন বিছিন্ন হয়ে গেল ওলি পোপের উইকেট। অন্যদিকে জসপ্রীতের সঙ্গে যোগ্য সঙ্গত দিতে দেখা গেল কুলদীর যাদবকে। তবে এদিন বুমরা ছয় উইকেট নিয়ে ইংল্যান্ডকে ২৫৩ রানে আটকে দেন।

এদিন জ্যাক ক্রাউলে ও বেন ডুকেট শুরুটা ভালো করলেও ৫৯ রানের মাথায় ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন হয়। ব্যক্তিগত ১৭ বলে ২১ রানের মাথায় আউট হয়ে যান ডুকেট। এরপরই ব্যাট করতে নামেন ওলি পপ। জ্যাক ক্রাউলের সঙ্গে জুটি বেঁধে ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন পোপ। কিন্তু ইংল্যান্ডের স্কোর যখন ১১৪ রানে গিয়ে পৌঁছোয় তখন জ্যাক ক্রাউলে আউট হন। ব্যক্তিগত ৭৮ বলে ৭৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন ক্রাউলে। এরপর অবশ্য বেশিক্ষণ ক্রিজে টেকেননি পোপ। ৫৫ বলে ২৩ রান করেন ওলি পোপ। জসপ্রীত বুমরার এক ইয়র্কারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ওলি পোপের উইকেট। তার আগে বুমরার বোলিংয়েই আউট হয়ে যায় জো রুট। এর আগে হায়দবরাবাদ টেস্টে এক ইনিংসে ১৯৬ রান করে জয়ের নায়ক হয়েছিলেন ওলি পোপ। তবে এবারে আর নিজের সেই ক্যারিশ্মা দেখাতে পারলেন না তিনি।

এখানেই শেষ নয়, বুমরার বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি জনি বেয়ারস্ট্রো, বেন স্ট্রোকসরাও। ৩৯ বলে ২৫ রান করে বুমরার বলে শুভমন গিলকে ক্যাচ দেন বেয়ারস্ট্রো। অন্যদিকে বেন স্ট্রোকসকেও বোল্ড আউট করেন বুমরা। এরপর বুমরার শিকার হয় টম হার্টলি। এনিয়ে বুমরা নিজেই পাঁচ উইকেট নিয়ে নেন। বুমরার পাশাপাশি কুলদীপ যাদবও এদিন যোগ্য সঙ্গত দেন। রেহান আহমেদকে আউট করেন কুলদীপ যাদব। কুলদীপ নেন তিন উইকেট। তবে এদিন অ্যান্ডারসনকে আউট করে ইংল্যান্ডের ইনিংস শেষ করেন জসপ্রীত বুমরা। শেষ পর্যন্ত ২৫৩ রানে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায়।

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা