বড়দিনে বড় খবর, ইতিহাস গড়ে টেস্টে এক নম্বর বোলার বুমরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড়দিনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তরফে ঘোষিত হল র‌্যাঙ্কিংয়ের তালিকা । সেখানে দেখা গিয়েছে, বোলার হিসাবে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে রয়েছেন বুমরা ।  তাঁর  রেটিং পয়েন্টও ছাড়িয়েছে ৯০০ । একথায় বলা যায় ভারতীয় ফাস্ট বোলার হিসাবে ইতিহাস সৃষ্টি করলেন জাসপ্রিত বুমরা ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় টেস্টে ৯৪ রানে ৯ উইকেট নিয়ে বুমরা ১৪ টি অতিরিক্ত রেটিং পয়েন্ট অর্জন করেছেন। তাতেই তাঁর র‍্যাটিং ছাড়িয়েছে ৯০৪ । এরফলে  প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের গড়া একই র‍্যাটিংয়ে পৌঁছিয়েছেন বুমরা । বলা বাহুল্য, মেলবোর্নে বর্ডার এবং গাভাসকর ট্রফিতে আরও একটি টেস্ট ম্যাচ রয়েছে। আর সেখানে ভালো খেললেই অশ্বিনের রেকর্ড ভেঙে এগিয়ে যাবেন বুমরা ।

অন্যদিকে আইসিসির র‌্যাঙ্কিংয়ের তালিকা  দুই আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা । তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৮৫৬। এই তালিকায় শীর্ষে থাকা বুমরার সঙ্গে রাবাদার ব্যবধান ৪৮ পয়েন্টের।  আর তিন নম্বরে  আছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজলেউড। তাঁর পয়েন্ট ৮৫২।    চারে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স (৮২২)।  ইতিমধ্যেই চলতি সিরিজে দুটি শতরান করে ফেলেছেন তিনি।  সেইসঙ্গে আইসিসির তালিকায়  ৭৮৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো রবিচন্দ্রন অশ্বিন।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা