আইপিএলের মাঝেই নিজের নাম বদলে ফেললেন রাজস্থানের তারকা ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপিএল চলাকালীন নিজের নাম বদলে নিলেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার যশ বাটলার। তাঁর মতে, দীর্ঘদিন ধরেই তাঁর নাম ভুল লেখা হয়েছে। এখন থেকে তাঁর নাম Jos Buttler এর বদলে লেখা হবে Josh Buttler। সোমবার একটি ভিডিও প্রকাশ করে নাম পরিবর্তনের কথা জানান তিনি।

এদিন ইংল্যান্ড ও ওয়েলস বোর্ডের তরফে বাটলারের দেওয়া ভিডিও শেযার করা হয়। সেই ভিডিওতে বাটলারকে বলতে শোনা যায়, ৩০ বছর ধরে মানুষ তাঁকে ভুল নামে চিনত। তাই তিনি সবরকমের বিভ্রান্তি দূর করে দিতে চান। ভিডিওটিতে ইংল্যান্ডের অধিনায়ক জানিয়েছেন, ‘এতদিন ধরে তাঁর মা থেকে বন্ধু বান্ধবরা, তাঁর নাম ভুল লিখত। জন্মদিনের কার্ড থেকে শুরু করে বিশ্বকাপের সময় দেওয়া মেডেলের ওপরও ভুল নাম লেখা হয়েছে। তবে আমি এই ভুল শোধরাতে চাই। এখন থেকে আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চাই, আমার নাম জশ বাটলার (Josh Buttler), জস বাটলার নয় (Jos Buttler) ।

সোমবার এপ্রিল ফুল-এর দিন বাটলার এই ঘোষণা করায় অনেকেই বিষয়টি বিশ্বাস করতে রাজি হননি। শেষ পর্যন্ত সকলে বুঝতে পারে, বিষয়টি নিছক মজা করার জন্য। সত্যি ঘটনা। এদিনই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নামছে বাটলার। তার আগে নিজের নাম বদলের কথা ঘোষণা করে দিলেন ইংল্যান্ড অধিনায়ক।

১২ বছর বয়সে হারিয়ে গিয়েছিল, ২৪ বছর পর বুকের ধনকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

পঞ্চমীতে শান্তিপুর ১২ জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ফ্লাইওভারের তলায় টেবিল টেনিস, ক্যারাম প্রতিযোগিতা! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের