নিষিদ্ধ ওষুধ নিয়েছেন জুবায়ের, হতে পারে বড় শাস্তি

এই ওষুধের মাধ্যমে অন্যান্য শক্তিবর্ধক ওষুধের প্রতিক্রিয়াকে লুকিয়ে রাখা যায়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের কলঙ্কিত হল ক্রিকেট।গত বুধবারই ডোপ টেস্টে ধরা পড়েন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জুবায়ের হামজা। প্রোটিয়া বোর্ড দ্রুত এই তরুণ ক্রিকেটারকে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল থেকে বাদ দিয়ে দেয়। সেই সঙ্গে আসন্ন টেস্ট সিরিজের দল থেকেও বাদ পড়েন তিনি। ডোপ টেস্টে জুবায়ের রিপোর্ট পজিটিভ এসেছে। আর ক্রীড়াক্ষেত্রে এই ধরনের অপরাধ প্রায় ক্ষমার অযোগ্য বললেই চলে। তাই ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের যে বড় শাস্তি হতে পারে সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

কারণ, নিষিদ্ধ ওষুধ নিয়েছেন হামজা। যার নাম হল ‘ফেরোসমাইড’। ক্রীড়াক্ষেত্রে এই ধরনের ওষুধ পুরোপুরি নিষিদ্ধ। এই ওষুধের মাধ্যমে অন্যান্য শক্তিবর্ধক ওষুধের প্রতিক্রিয়াকে লুকিয়ে রাখা যায়। আর ঠিক এই জন্যই গোটা ক্রীড়াজগতে এই ওষুধকে অনেক আগেই নিষিদ্ধ করা হয়েছে। আর হামজার শরীরে ‘ফেরোসমাইড’-এর অস্তিত্বই পাওয়া গিয়েছে। 

ক্রিকেট সাউথ আফ্রিকা তথা সিএ-র তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, ‘হামজার শরীরে ফেরোসমাইড নামক ওষুধ পাওয়া গিয়েছে যেটা খেলোয়াড়দের জন্য পুরোপুরি নিষিদ্ধ। তবে সে এই ওষুধটা ইচ্ছাকৃত নিয়েছে, নাকি অন্য কোনওভাবে তাঁর শরীরে এটা প্রবেশ করেছে সেটা প্রমাণ হওয়ার উপরই শাস্তি কী হবে নির্ভর করছে’।   

২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় এই তরুণ ক্রিকেটারটির। এখনও পর্যন্ত তিনি ৬ টেস্টে ২১২ রান করেছেন। তাঁর মধ্যে একটি অর্ধশতকও রয়েছে। 

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী