১২ লক্ষ টাকা জরিমানা কেকেআর অধিনায়ককে

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজস্থান রয়্যালসের কাছে হারের পর এবার জরিমানা গুনতে হল শ্রেয়স আইয়ারকে। প্রায় ১২ লক্ষ টাকা খেসারত দিতে হল তাঁকে। মন্থন ওভার রেটের জন্য শ্রেয়সকে জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২ উইকেটে হারতে হয় শ্রেয়সকে।

রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে প্রথমে কলকাতা নাইট রাইডার্স সুনীল নারিনের শতরানের ওপর ভর করে ২০ ওভারে ২২৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান একের পর এক উইকেট খোয়াতে থাকলেও জস বাটলার একার কারিশ্মাতে ম্যাচ জিতে যায়। ম্যাচ শেষের পর আইপিএলের তরফে জানিয়ে দেওয়া হয়, সঠিক সময়ে ২০ ওভার বল শেষ করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। সেইকারণে শ্রেয়স আইয়ারকে ১২ লাখ টাকা জরিমানা দিতে হবে। সেইসঙ্গে আইপিএল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এরপরেও যদি এই একই ভুল করেন শ্রেয়স, তাহলে তাঁকে আরও বেশি টাকা জরিমানা গুনতে হবে।

উল্লেখ্য, আইপিএলের নিয়ম অনুসারে একটি ম্যাচে এক ঘণ্টায় ন্যূনতম ১৪ ওভার বল করা যায়। টাইম আউটের সময় বাদ দিয়ে এই সময় ধরা হয়। ২০ ওভার ৯০ মিনিটের মধ্যে শেষ করার কথা বলা আছে। এর আগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে মন্থর ওভার রেটের জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। পাশাপাশি টিম মেটদের ২৫ শতাংশ ম্যাচ ফি কেটেও নেওয়া হয়। দুবার মন্থর ওভার রেটের জন্য জরিমানা গুনতে হয়েছে ঋষভকে। ঋষভ যদি ফের এই একই ধরনের কাজ করেন, তাহলে সে একটি ম্যাচ খেলতে পারবেন না।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের