ম্যাঞ্চেস্টারে নতুন মাইলফলক স্পর্শ করলেন কেএল রাহুল, কী কীর্তি গড়লেন?

ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারের ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড মাঠে ইতিহাস গড়লেন কেএল রাহুল। চতুর্থ টেস্ট ম্যাচেই নতুন মাইল ফলক স্পর্শ করলেন ভারতীয় ব্যাটসম্যান তথা সুনীল শেট্টির জামাই কেএল রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারের ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড মাঠে ইতিহাস গড়লেন কেএল রাহুল। চতুর্থ টেস্ট ম্যাচেই নতুন মাইল ফলক স্পর্শ করলেন ভারতীয় ব্যাটসম্যান তথা সুনীল শেট্টির জামাই কেএল রাহুল। ইংল্যান্ডের মাটিতে তাঁর বর্নাঢ্য কেরিয়ারের ১০০০ টেস্ট রান পূর্ণ করলেন কে এল রাহুল। যিনি ভারতের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলকে পৌঁছলেন। কে এল রাহুলের আগে সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কার এবং বিরাট কোহলির মতো কিংবদন্তি ব্যাটসম্যানরা এই কৃতিত্ব অর্জন করেছেন। আন্তর্জাতিক টেস্টের ম্যাচে যথাক্রমে সচিন তেন্ডুলকার ১৫৭৫ রান, রাহুল দ্রাবিড় ১৩৭৬ রান, সুনীল গাভাস্কার ১১৫২ রান এবং বিরাট কোহলি ১০৯৬ রান করেছেন। এবার সেই তালিকায় জুড়ে গেলেন কেএল রাহুল।

পঞ্চমতম ব্যাটসম্যান হিসেবে এবার কেএল রাহুল এই রেকর্ড গড়লেন। ১০০০-এর বেশি রান করার রেকর্ড রয়েছে ক্রিকেটারের। আসলে ইংল্যান্ডের পিচে রান করা ভারতীয় ব্যাটস ম্যানদের জন্য সবসময়ই চ্যালেঞ্জিং। কারণ ইংল্যান্ড সিম এবং সুইং বোলারদের জন্য পরিচিত। তাই এমন পরিস্থিতিতে রাহুলের দুর্দান্ত পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেট মহলে। পাশাপাশি এই পরিসংখ্যান থেকে এটাও স্পষ্ট যে, রাহুল বিদেশের মাটিতে একজন নির্ভরযোগ্য ভারতীয় ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি লর্ডস, ওভাল, হেডিংলি এবং এখন ইংল্যান্ডের ম্যানচেস্টারে কার্যকর ইনিংস খেলেছেন।

ভারত ও ইংল্যান্ডের মধ্যে অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচটি বুধবার (২৩ জুলাই) ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড গ্রাউন্ডে শুরু হয়েছে। টসে জিতে ভারতীয় দল প্রথমে ব্যাট করছে। পাশাপাশি চতুর্থ টেস্টে তরুণ ক্রিকেটার অংশুল কাম্বোজের অভিষেক হযল। তাছাড়া দলে ৩টি পরিবর্তন আনা হয়েছে। করুণ নায়ারের জায়গায় সাই সুদর্শনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আহত আকাশ দীপ এবং নীতিশ রেড্ডির জায়গায় কাম্বোজ এবং শার্দুল ঠাকুরকে প্লেয়িং ইলেভেনে সুযোগ দেওয়া হয়েছে। ম্যাঞ্চেস্টারের হয়ে ভারতের একাদশ স্কোয়াড হল, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, অংশুল কাম্বোজ। ম্যাঞ্চেস্টারের হয়ে ইংল্যান্ডের একাদশ, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার।

 

 

 

 

 

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল