রো-কো ফর্মে থাকলেও কোচ গম্ভীরের সঙ্গে কোহলি-রোহিতের সম্পর্ক ভাবাচ্ছে বিসিসিআইকে

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভারতীয় দলে প্রত্যাবর্তনে ক্রিকেটমহলে উঠেছে ঝড়। দুই তারকা ব্যাটারের উপর ভর করেই রবিবার রানের পাহাড় গড়ে ভারত। দুই জুটির খেলাতে সিরিজএ এগিয়ে গিয়েছে ভারত। সেই জয়ের পর থেকেই ২০২৭ সালের বিশ্বকাপে কোহলি-রোহিতের জায়গা পাওয়া নিয়ে চর্চা হচ্ছে আরও জোড়াল ভাবে। তবে বিসিসিআইকে ভাবচ্ছে অন্য কথা। বেশ কয়েকটি সূত্রে জানা গিয়েছে হেড কোচ গম্ভীরের সঙ্গে কোহলি এবং রোহিতের সম্পর্ক কোনওভাবেই আদর্শ নয়। এটাই এখন বিসিসিআইয়ের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

একাধিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রধান কোচ গৌতম গম্ভীর আর কোহলি এবং রোহিতের সাথে সেই সম্পর্ক গড়ে তুলছেন না যেটা তিনি রাহুল দ্রাবিড়কে ভারতের প্রধান কোচ হিসেবে প্রথমবারের মতো প্রতিস্থাপন করার সময় করেছিলেন। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে দুই তারকা ক্রিকেটার এবং কোচের মধ্যে সম্পর্কের সমীকরণ শীতল হয়ে উঠছে। বিসিসিআইয়ের একটি সূত্রে খবর, “গৌতম গম্ভীর এবং সিনিয়র খেলোয়াড় বিরাট কোহলি, রোহিত শর্মার মধ্যে সম্পর্ক যতটা ভালো হওয়া উচিত ছিল ততটা ভালো নয়, এবং দুই খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে একটি বৈঠক হতে পারে। এটি রায়পুর অথবা বিশাখাপত্তনমে হতে পারে যা দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ম্যাচের ভেন্যু।”

কোহলি এবং রোহিত টেস্ট ক্রিকেট থেকে অপ্রত্যাশিতভাবে অবসর ঘোষণা করার পর কোচ গম্ভীরের সঙ্গে সম্পর্কের ফাটল দেখা দিতে শুরু করে। একাদিক প্রতিবেদনে বেশ কিছু বিস্ফোরক দাবি করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজের সময়, রোহিত এবং বিসিসিআইয়ের নির্বাচকদের চেয়ারম্যান অজিত আগারকারের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। টেস্ট ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজ ছিল ভারতীয় জার্সিতে কোহলি এবং রোহিতের প্রথম সিরিজ। প্রথম দুটি ম্যাচেই কোহলিকে দুটি শূন্য রানে আউট হতে হয়েছিল, কিন্তু তৃতীয় ম্যাচে তিনি ঘুরে দাঁড়ান এবং সেই ম্যাচে রোহিত সেঞ্চুরি করেছিলেন। সম্প্রতি রাঁচির ম্যাচে গ্যালারিতে গম্ভীর ও রোহিতকে কথা বলতে দেখা যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দু’জন বেশ গম্ভীর ভাবে কথা বলছেন।  সেখান থেকেই শুরু হচ্ছে নতুন চর্চা।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের