বায়ার্নকে হারিয়ে বুন্দেশলিগায় খেতাব জয়ের দৌড়ে এগিয়ে লেভারকুসেন

Share:

নিজস্ব প্রতিনিধি : টানা ১১ বারের চ্যাম্পিয়ান বায়ার্ন মিউনিখকে হারিয়ে বুন্দেশ লিগায় খেতাব জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল লেভারকুসেন। প্রায় সাড়ে চার মাস ধরে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে জার্মানির এই ক্লাব।

শনিবার ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ান হওয়ার দৌড়ে এগিয়ে গিয়েছে জাবি আলোনসোর দল। ২১টি ম্যাচ খেলে ১৭তম জয় পেয়ে ৫৫ পয়েন্ট রয়েছে লেভারকুসেনের। বায়ার্ন রয়েছে পাঁচ পয়েন্ট দূরে। শনিবার বে আ্যারেনায় ১৮ মিনিটের মাথাতেই গোল করে এগিয়ে যায় লেভারকুসেন। গোলটি করেন বায়ার্ন থেকে আসা ইয়েসিপ স্তানিসিচ। বায়ার্ন রক্ষণের ভুলে ঠাণ্ডা মাথায় বলটি গোলে জড়ান তিনি। এরপর ৫০ মিনিটের মাথায় আরও একটি গোল করে লেভারকুসেন। নাইজেরিয়ান ইউঙ্গার নাথান তেল্লার পাস থেকে বল পয়ে ঠাণ্ডা মাথায় গোলটি করেন অ্যালেক্স গ্রিমালদো। দুটি গোল করার পর ম্যাচ শেষ হওয়ার মুহূর্তে আরও একটি গোল করে এই জার্মান দলটি। বল পেয়ে অনেকটা দূর থেকে শট করে বল গোলে জড়ান জেরেমি ফ্রিমপং।

এর আগে গত বছর ১৫ সেপ্টেম্বর বায়ার্ন মিউনিখ ও লেভারকুসেন পরস্পরের মুখোমুখি হয়েছিল। সেইবার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখের সঙ্গে লেভারকুসেনের ম্যাচটি ২-২-তে ড্র হয়ে যায়। এবার আর ড্র নয়, বায়ার্ন মিউনিখকে হারিয়ে জয় ছিনিয়ে নিল লেভারকুসেন। এখন পর্যন্ত সাড়ে চার মাস পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে এই জার্মান দলটি।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে