বায়ার্নকে পিছনে ফেলে নয়া রেকর্ড লেভারকুসেনের

Share:

নিজস্ব প্রতিনিধি : বুন্দেশলিগায় বায়ার্ন মিউনিখের রেকর্ড ভেঙে শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেল লেভারকুসেন। চলতি মরশুমে মোট ৩৩টি ম্যাচে অপরাজিত এই জার্মান দলটি। এর আগে ২০১৯, ২০২০ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২টি ম্যাচে অপরাজিত ছিল বায়ার্ন মিউনিখ। এবার বায়ার্নের সেই রেকর্ড ভেঙে দিল লেভারকুসেন।

শুক্রবার মাইঞ্জের বিরুদ্ধে ২-১ গোলে জয় পায় লেভারকুসেন। এই জয়ের পরই বায়ার্নের রেকর্ড ভেঙে দিল জাভি আলোনসোর দল। শুক্রবার ঘরের মাঠে ম্যাচ শুরুর ৩ মিনিটের মধ্যে এগিয়ে যায় লেভারকুসেন। এর কিছুক্ষণের মধ্যেই ম্যাচে সমতা ফেরায় মাইঞ্জ। এরপর ৬৮ মিনিটের মাথায় লেভারকুসেনকে দ্বিতীয় গোলটি এনে দেন রবার্ট আনরিখ। এরপরে অবশ্য সেই গোল আর শোধ দিতে পারেনি মাইঞ্জ।

চলতি মরশুমে লেভারকুসেনের পয়েন্ট এখন ৬১। লেভারকুসেনের থেকে এখন ১১ পয়েন্ট পিছনে রয়েছে বায়ার্ন মিউনিখ। বায়ার্নের সংগ্রহ ৫০ পয়েন্ট। বুন্দেশলিগায় ১৯ তম জয়টি নিশ্চিত করে ফেলার পর শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল লেভারকুসেন। লেভারকুসেনের কোচ জাভি আলোনসো জানিয়েছেন, ‘রেকর্ড হওয়ার আগে তা নিয়ে কিছু ভাবি না। কিন্তু রেকর্ড অর্জন করার পর খুব ভালো লাগে। তবে আমরা কোনওরকম আত্মতুষ্টিতে ভুগতে চাই না।‘

ম‍ৎস্যপ্রেমী? জানেন কোন মাছ খেলে হার্ট থেকে হাড় থাকবে চাঙ্গা

শারদ পূর্ণিমায় চাঁদের আলোয় ক্ষীর রাখবেন কখন? জেনে নিন সঠিক সময়

আবহাওয়া বদলালেই বাড়ছে অসুস্থতা! সুস্থ থাকতে মেনে চলুন ৭ নিয়ম

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে পদোন্নতি, অফিসে কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে ঠকবেন

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর