জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: ফের আরও এক রেকর্ড গড়লেন ফুটবলের রাজপুত্র। বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন লায়োনেল মেসি। চলতি বিশ্বকাপে বোধহয় একের পর এক রেকর্ড গড়ার লক্ষ্যেই নেমেছেন তিনি। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলদাতা হিসেবে নিজের নাম শীর্ষে আগেই তুলেছেন এলএম ১০। আজ, রবিবার (ভারতীয় সময়) জর্ডনের বিরুদ্ধে গোল করে নতুন রেকর্ডটিও গড়ে ফেলেছেন মেসি। বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য এই কীর্তি আর কোনও ফুটবলারের ছিল না এর আগে। এদিন সেই মাইলফলক ছুঁয়ে ফেলেছেন আর্জেন্টাইন তারকা। এর আগে বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোল করেছিলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়াজিনহোর (১৯৭০)। এদিন তাঁদের টপকে গেলেন ফুটবলের রাজপুত্র।

আরও পডুন: বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

ডালাসে গ্রুপ পর্বের শেষ ম্য়াচে জর্ডনের বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। যদিও প্রথমার্ধে মেসিকে ছাড়াই মাঠে নামে নীল-সাদা শিবির। কিন্তু মেসির অভাব বুঝতে দেননি আলভারেজ-মার্টিনেজরা। হাফটাইমের আগেই দুটি গোল করে জর্ডনের মনোবল ভেঙে দেন তাঁরা। হাফটাইমের পর মেসি নামতেই মাঠে এক অদ্ভূত উন্মাদনার সৃষ্টি হয়। বাড়তি অক্সিজেন পেয়ে যায় আর্জেন্টাইন শিবির। এদিন মেসিকে কোচ স্কালোনি বোধ হয় নামিয়েছিলেন বিশ্বরেকর্ড করার জন্যই। মাঠে নেমেই গোলের খোঁজ করতে থাকেন ফুটবলের রাজপুত্র। আর সেই সুযোগ মেসির কাছে চলে আসে ম্যাচের ঠিক ৮০ মিনিটে। ফ্রি–কিক পায় আর্জেন্টিনা। প্রায় ২৫ কিমি দূর থেকে জর্ডনের গোল লক্ষ্য করে শট মারেন তিনি। আর সেই শটে লক্ষ্যভেদ হয়ে যায়। মেসি মাটি ঘেঁষেই শট মারেন, তারপর ফুটবলটি জর্ডনের খেলোয়াড়দের দেওয়াল ঘুরে গোলকিপার ইয়াজিদ আবুলাইলাকে বিভ্রান্ত করে ঢুকে যায় জালে। ৩-১ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। বিশ্বকাপে মেসির হয় এটি ১৯ তম গোল।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা