জোড়া গোল করে ফের মায়ামিকে জেতালেন মেসি, দেখলেন হলুদ কার্ডও

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: নতুন ক্লাব। নতুন পরিবেশ। কিন্তু তাতে কী? ইন্টার মায়ামির হয়ে একের পর এক ম্যাচে জাদু দেখিয়ে চলেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। বৃহস্পতিবার মার্কিন মেজর লিগস কাপে ম্যাচে অরল্যান্ডো সিটির বিরুদ্ধে ৩-১ গোলে জিতল মায়ামি। সেই সঙ্গে শেষ ষোলোয় জায়গা করে নিল। ফের জোড়া গোল করে ম্যাচের নায়ক হলেন মেসি। এ নিয়ে মায়ামির জার্সি গায়ে তিনটি ম্যাচ খেললেন আর্জেন্টাইন অধিনায়ক। তিন ম্যাচেই গোল করলেন। মোট পাঁচটৃই গোল লেখা হল তাঁর নামের পাশে।

এদিন মাঠে নামার আগে পরিসংখ্যানের নিরিখে ইন্টার মায়ামির চেয়ে খানিক এগিয়ে ছিল অরল্যান্ডো সিটি। আগে ১১ বার মুখোমুখি হয়েছিল দুই দল। মায়ামি জিতেছিল তিন ম্যাচে। উল্টোদিকে সিটি জয় পেয়েছিল পাঁচ ম্যাচে। আর তিনটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। কিন্তু অতীতে কী হয়েছে, তা মাথা থেকে উড়িয়ে দিয়ে সিটির বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী ভূমিকায় খেলতে থাকে মায়ামি। ম্যাচের সাত মিনিটের মাথায় বাঁ পায়ের দারুণ এক সাইড ভলিতে সিটির জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন মেসি। খানিক বাদেই অবশ্য সিটিকে সমতায় ফেরান সিজার আরাউহো। ১৭ মিনিটের মাথায় গোল করেন তিনি। মাথা গরম করে ফেলায় ২০ মিনিটে হলুদ কার্ড দেখতে হয় মেসিকে।

প্রথমার্ধের খেলা ১-১ গোলে শেষ হওয়ায় দ্বিতীয়ার্ধের শুরুতেই জয়ের জন্য ঝাঁপায় দু’দল। ৫০ মিনিটে পেনাল্টি পায় মায়ামি। নিজে শট না নিয়ে জোসেফ মার্টিনেজকে সুযোগ করে দেন মেসি। গোল করতে ভুল করেননি ভেনিজুয়েলার স্ট্রাইকার। গোল শোধের জন্য ঝাঁপায় সিটিও। তার মধ্যেই ৭২ মিনিটে জোসেফ মার্টিনেজের কাছ থেকে পাওয়া পাস সাইড ভলির সাহায্যে সিটির গোলে ঢুকিয়ে দলকে ফের এগিয়ে দেন মেসি।

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য