হারের মুখ থেকে মেসির জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন ইন্টার মায়ামির

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্টার মায়ামির কাছে  নতুন মৌসুমের শুরুটা একেবারেই হতাশাজনক ছিল । মেজর লিগ সকার-এ প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ২–০ গোলে হেরেছিল  মায়ামি। তারপর  অরল্যান্ডো সিটির বিপক্ষেও ম্যাচের প্রথম ২৪ মিনিটেই দুই গোল হজম  করে তারা। যার কারণে মেসির দল  মৌসুমের প্রথম ১৩৫ মিনিটে মোট ৫–০ গোলে পিছিয়ে ছিল। তবে বিরতির পর সেই ধাক্কা কাটিয়ে ছন্দে ফেরে মায়ামি  । কোচ হাভিয়ের মাসচেরানো কৌশলগত পরিবর্তন আনেন।  লেফটব্যাক নোয়া অ্যালেনের জায়গায় আক্রমণাত্মক খেলোয়াড় মাতেও সিলভেত্তিকে নামান। এতেই ঘুরে যায় খেলার মোড় যা ম্যাচে টার্নিং পয়েন্ট হয়ে ওঠে।

লিওনেল মেসি ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডো সিটির বিপক্ষে এমএলএস ম্যাচডে ২-এ একটি গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করেন, দুটি গোল করে ইন্টার মিয়ামিকে ৪-২ গোলে জয় এনে দেন। এই পারফরম্যান্সের মাধ্যমে মেসি তাঁর ক্যারিয়ারে ৯০০ গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন। তরুণ সিলভেত্তি ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান কমান । তারপর জাদু শুরু করেন লিওনেল মেসি।  ৫৭ মিনি০২টে ছয় ডিফেন্ডারের দেয়াল ভেদ করে বাঁ পায়ের নিখুঁত শটে মৌসুমে নিজের প্রথম গোল করেন। সমতা ফেরান ম্যাচে। মেসির নেতৃত্বে প্রতিপক্ষের ওপর দাপট দেখাতে শুরু করে  মায়ামি। এক এক করে মোট চার গোল করে যার মধ্যে দুটিই মেসির। প্রথমে দুই গোলে পিছিয়ে পড়া ইন্টার মায়ামি শেষ পর্যন্ত পর্যন্ত মাঠ ছাড়ে ৪–২ গোলে  অবিশ্বাস্য জয়ের মাধ্যমে।

আরও পড়ুন: ভারতকে সেমিতে পৌঁছে দিয়েও আইসিসির কড়া শাস্তির মুখে পড়তে পারেন সঞ্জু, কী কারণে?

 ৮৫ মিনিটে  গোল করেন তালিসকো সেগোভিয়া। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফ্রি–কিকে জোড়া গোল পূর্ণ করেন মেসি। এটা ছিল মেসির ক্যারিয়ারের ৭০তম ফ্রি–কিক গোল।  এই প্রসঙ্গে উল্লেখ্য, এমএলএসের নিয়মিত মৌসুমে প্রথম ৫৫ ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫২-তে।   শেষ ৪৯ ম্যাচেই তিনি করেছেন ৫১ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে তার ক্যারিয়ার গোল এখন ৮৯৮। অর্থাৎ ৯০০ গোলের মাইলফলক থেকে  আর্জেন্টাইন মহাতারকা মাত্র দুই গোল দূরে ।

পঞ্চমীর সকালে নারায়ণগড়ে ভয়াবহ দুর্ঘটনা! মৃত সরকারি বাসের কন্ডাক্টর, জখম ৮

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

সৌন্দর্যায়নের রঙেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা? চিংড়িহাটার ঘটনার পর আসানসোলে রং তোলা শুরু হল

৩০০ বছরের পুরোনো বর্ধমানের দাস পরিবারে বাড়ির তৈরি বিশেষ ধূপেই হয় দেবীর আরাধনা

পঞ্চমীর ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, বালি বোঝাই ট্রাক্টর-গাড়ির সংঘর্ষে মৃত ১

৩১ অক্টোবরের মধ্যেই ওবিসি ক্যাটেগরি সংশোধন, পঞ্চমীতে বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের

গোপনে ছাত্রীদের পোশাক খোলার দৃশ্য রেকর্ড! ৯০ বছরের কারাদণ্ড জিমন্যাস্টিকস কোচের

পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জানুন রুট ও সময়সূচী

পুজোর উদ্বোধনে এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, পঞ্চমীতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির সম্ভাবনা! প্যান্ডেল হপিংয়ের আগে সঙ্গে রাখুন ছাতা

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

বিয়ে করতে বলায় বিবাহিত প্রেমিকাকে খুন, রুম হিটার দিয়ে ঝলসে দেওয়া হল দেহ

মর্মান্তিক! লিভ-ইন সঙ্গিনীকে গলায় ছুরি মেরে খুন, গ্রেফতার অভিযুক্ত

রামধনুর রঙের চিংড়িঘাটা ফ্লাইওভারে রাতারাতি বসানো হল ফাইবার ব্লক