মেসির জাদুকরি পায়ের ছোঁয়ায় মাঠে নামার দুই মিনিটের মধ্যে গোল,ফের জিতল মায়ামি

Share:

নিজস্ব প্রতিনিধি : মেসি মানেই মাঠে ভেলকি হবে না তা হয় নাকি? এই কিংবদন্তির নামেই বাঘে-গরুতে এক ঘাটে জল খায়। প্রতিপক্ষের ঘাম ছুটে যায় মেসির জাদুকরি পায়ের ছোঁয়ায়।রবিবার(৩০ মার্চ)ইন্টার মায়ামির হয়ে মেসি মাঠে নেমেছেন ম্যাচের ৫৫ মিনিটে।নামার দুই মিনিটের মধ্যেই লুইস সুয়ারেজের দারুণ এক পাস থেকে ডানপ্রান্ত দিয়ে ঢুকে ফিলাডেলফিয়ার দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোল করলেন মেসি।সঙ্গে সঙ্গে মাঠের ওপার থেকে বিগ ক্ল্যাপ পড়ল।

দুই সপ্তাহ পর মাঠে নেমেছেন মেসি। নামার দুই মিনিটের মধ্যে গোলও করলেন। অবশ্য এটা তার জন্য নতুন কিছু নয়। ম্যাচের ২৩ মিনিটে রবার্ট টেলরের করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল মায়ামি, মেসির গোলে ব্যবধান হয় ২-০।৮০ মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে দানিয়েল গাজদাগ ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ইন্টার মায়ামিই জেতে ম্যাচটা।মেসির মুখে ফুটে ওঠে চওড়া হাসি। হবে নাই বা কেন!এই জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলে শীর্ষস্থানে চলে গেল মেসির দল।ম্যাচ শুরু থেকেই মেসির জাদুকরি উপস্থিতির টের পেল সকলে।

উল্লেখ্য,এবারের এমএলএস মৌসুমে তিন ম্যাচ খেলে এটি মেসির দ্বিতীয় গোল।সপ্তাহ দুয়েক আগে মায়ামির হয়ে আটলান্টার বিপক্ষে খেলতে গিয়ে বাঁ উরুতে চোট পেয়েছিলেন মেসি। সঙ্গে পেশির চোটও ছিল।ফলে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি।দুই সপ্তাহ পর মাঠে নেমে মায়ামিকে জিতিয়ে নতুন চমক দেখালেন বটে।অবশ্য মেসি মাঠে নামার আগেই সমর্থকদের বিশ্বাস ছিল জিতবে মায়ামিই।

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত মন্তব্য’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

ষষ্ঠীর সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত ৩

উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় ঐতিহ্যবাহী সাজে কাজল, মা-বোনকে আগলে রাখলেন অভিনেত্রী

সবজি ও পনিরের মেলবন্ধনে জমবে স্বাদ! পুজোতে বানান নবরত্ন কোর্মা

চলন্ত ট্রেনের এসি কামরায় পানের দোকান! বার্থে বসেই পান তৈরি করছে বিক্রেতা, ভাইরাল ভিডিয়ো

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য