গোল পেলেন না মেসি, আটকে গেল মায়ামি-ও

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্টার মায়ামির জার্সি গায়ে এই প্রথম গোল পেলেন না ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। আর অধিনায়ক গোল না পাওয়ায় জয় অধরাই থেকে গেল মায়ামির। বৃহস্পতিবার মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ন্যাশভিলের সঙ্গে গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে ডেভিড বেকহ্যামদের দলকে। অর্থা‍ৎ মেসির গোলভাগ্যের সঙ্গে জড়িয়ে গেল মায়ামির জয় ভাগ্য।

এদিন মায়ামির জার্সি গায়ে ১০ নম্বর ম্যাচে মাঠে নেমেছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। আগের ৯ ম্যাচে টানা গোল করেছেন মেসি। ১১ দিন আগে লিগস কাপের ফাইনালে ন্যাশভিলকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মায়ামি। এদিন ফের সেই দলেরই মুখোমুখি হয়েছিলেন মেসিরা। ফলে কিছুটা হলেও অ্যাডভান্টেজে ছিলেন। কিন্তু দিনটা মোটেও ফুটবলের রাজপুত্রের ছিল না। দুটি ফ্রি কিক ছাড়াও ন্যাশভিলের গোল লক্ষ্য করে আরও পাঁচটি শট নিয়েছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। কিন্তু কোনওটি নিশানা ভেদ করতে পারেনি। শুধু তাই নয়, দলের অধিনায়কের বাড়ানো পাস থেকেও গোল করতে পারেননি মায়ামির কোনও খেলোয়াড়।

দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে অর্থা‍ৎ ম্যাচের ৬০ মিনিটের মাথায় ন্যাশভিলের বক্সের বাইরে থেকে গোল লক্ষ্য করে ফ্রি কিক নিয়েছিলেন মেসি। কিন্তু তা প্রতিহত করেন প্রতিপক্ষের গোলরক্ষক। ৮২ মিনিটের মাথায় ফের মায়ামির অধিনায়কের ফ্রি কিক ন্যাশভিলের রক্ষণভাগের খেলোয়াড়দের তৈরি করা দেওয়াল ভেদ করতে ব্যর্থ হয়। গোটা ম্যাচে ৭০ শতাংশ বল দখলে রেখেও জিততে ব্যর্থ হয় মায়ামি। আর এদিন ন্যাশভিলের সঙ্গে ড্র করায় মেসির দলের মেজর লিগ সকারের প্লে অফে ওঠার স্বপ্ন অনেকটাই ধাক্কা খেল। ২৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তালিকায় ১৪ নম্বরে রয়েছে মায়ামি।

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য