ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি করলেন লিওনেল মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: পিএসজি ছেড়ে তিনি যে ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন তা আগেই নিশ্চিত হয়েছিল। মার্কিন ক্লাবটিতে খেলার জন্য সপরিবারে পৌঁছে গিয়েছিলেন ফ্লোরিডার। কিন্তু কত দিনের জন্য চুক্তি করেন, কত টাকার বিনিময়ে চুক্তি করেন ফুটবলের রাজপুত্র তা জানতে উদগ্রীব হয়েছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেসি ভক্তরা। অবশেষে শনিবার সেই প্রতীক্ষার অবসান ঘটেছে। মার্কিন ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক। আগামী ২০২৫ পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে খেলবেন ফুটবলের রাজপুত্র।

শনিবার ইন্টার মায়ামির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, লিওনেল মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী ২০২৫ পর্যন্ত ফুটবলের রাজপুত্র আমাদের হয়ে মাঠ কাঁপাবেন। পায়ের জাদুতে মোহিত করে রাখবেন ফুটবল ভক্তদের। মেসিকে দলে টানতে পেরে ভীষণ খুশি ইংল্যান্ডের প্রাক্তন তারকা ফুটবলার তথা ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যাম। আর যিনি ইউরোপ ছেড়ে নয়া জগতে এলেন সেই বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক মার্কিন ক্লাবটির সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরে বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ইন্টার মায়ামির হয়ে আমার কেরিয়ারের নতুন ইনিংস শুরু করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রযেছি।’ বিশ্বকাপজয়ী অধিনায়ক যে  ক্লাবে যোগ দিলেন তা ফুটবল বিশ্বে প্রথম সারির ক্লাবগুলির থেকে কয়েক লক্ষ মাইল দূরে।কিন্তু তাতে যে তাঁর কোনও আপশোষ নেই, তা স্পষ্ট করে দিয়েছেন ৩৬ বছর বয়সী অধিনায়ক।

আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পরে আজ রবিবারই দলের নতুন সদস্য তথা বিশ্ব ফুটবলের রাজপুত্রকে সদস্য-সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন ইন্টার মায়ামির কর্তারা। আগামী ২১ জুলাই প্রথম মাঠে নামবেন মেসি। অর্থা‍ৎ ওই দিনই তাঁর অভিষেক ঘটবে ইন্টার মায়ামির হয়ে।

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য