জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি, টপকে গেলেন রোনাল্ডোকে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের স্বমহিমায় ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। শনিবার তাঁর জোড়া গোলে মেজর সকার লিগে (এমএসএল) নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ফের জয়ের সরণিতে ফিরল ইন্টার মায়ামি। জোড়া গোল করে দলকেই জেতাননি বিশ্বকাপজয়ী অধিনায়ক, সেই সঙ্গে আর এক তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ডও ভেঙেছেন। পেনাল্টিবিহীন গোলের নিরিখে টপকে গিয়েছেন পর্তুগিজ মহাতারকাকে।

আগের ম্যাচেই সিনাসিনাটির কাছে ৩ গোল হজম করে হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল মায়ামিকে। ফলে কোচ হাভিয়েরা মাচেরানো সতর্ক করে দিয়েছিলেন তাঁর শিষ্যদের। কিন্তু রেড বুল অ্যারেনার এদিন ম্যাচের শুরুতেই ধাক্কা খেয়েছিল ইন্টার মায়ামি। ১৪ মিনিটে আলেক্সান্ডার হেকের গোলে পিছিয়ে পড়েন মেসিরা। যদিও বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি দলটি। ২৪ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির বাড়ানো দুর্দান্ত পাস ধরে  রেড বুলসের জাল কাঁপিয়ে সমতা ফেরান জর্দি আলবা। এই গোলের মাধ্যমে দারুণ এক মাইলফলকও স্পর্শ করেছেন মেসি। এ নিয়ে ২০০৭ থেকে টানা ১৯ বছর ৩০ বা তার বেশি গোলে সরাসরি অবদান রাখলেন আর্জেন্টাইন মহাতারকা। ২৭ মিনিট ও সংযুক্তি সময়ের তৃতীয় মিনিটে দুটি গোল করে মায়ামির পক্ষে ব্যবধান ৩-১ করেন তেলাসকো সেগোভিয়া।

বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরু থেকে এক অন্য মেসিকে দেখতে পান দর্শকরা। ৬০ মিনিটে সের্হিও বুসকেতসের অসাধারণ এক পাস ধরে একক প্রচেষ্টায়  গোলরক্ষককে ফাঁকি দিয়ে লক্ষ্য ভেদ করে দলকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচের ৭৫ মিনিটে দারুণ ফিনিশিংয়ে মেসি করেন নিজের দ্বিতীয় ও দলের ৫ম গোলটি। শেষ পর্যন্ত ৫-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। এই ম্যাচে জোড়া গোল করে মেসি পেনাল্টিবিহীন গোলের রেকর্ডে রোনাল্ডোকে টপকে গিয়েছেন।  পর্তুগিজ তারকার ৯৩৮ গোলের ৭৬৩টি ছিল সরাসরি। বাকিগুলো পেনাল্টি থেকে পাওয়া। জোড়া গোলের সুবাদে মেসির সরাসরি গোলের সংখ্যা দাঁড়াল ৭৬৪টি।

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত মন্তব্য’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

ষষ্ঠীর সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত ৩

উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় ঐতিহ্যবাহী সাজে কাজল, মা-বোনকে আগলে রাখলেন অভিনেত্রী

সবজি ও পনিরের মেলবন্ধনে জমবে স্বাদ! পুজোতে বানান নবরত্ন কোর্মা

চলন্ত ট্রেনের এসি কামরায় পানের দোকান! বার্থে বসেই পান তৈরি করছে বিক্রেতা, ভাইরাল ভিডিয়ো

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য