লিওনেল মেসিকে রাজকীয়ভাবেই বরণ করে নিল ইন্টার মায়ামি

Share:

নিজস্ব প্রতিনিধি, ফ্লোরিডা: ঝড়, বৃষ্টি আর বজ্রপাতও ছন্দপতন ঘটাতে পারেনি। নির্ধারিত সময়ের দু’ঘণ্টা বাদে অনুষ্ঠান শুরু হলেও ধৈর্য্যচ্যূতি ঘটেনি সমর্থকদের। বরং যার জন্য অপেক্ষা সেই ফুটবলের রাজপুত্র যখন সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলেন তখন ‘মেসি, মেসি, মেসি’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল গোটা ডিআরবি পিএনকে স্টেডিয়ামে। করতালির ঝড়ে কান পাতা দায়। গোটা স্টেডিয়াম জুড়ে জ্বলে উঠল রং বাহারি আতশবাজি। রবিবার রাতে রাজার মতোই ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে বরণ করে নিল মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের অন্যতম ক্লাব ইন্টার মায়ামি। বিশ্বকাপ জয়ী আজেন্টাইন অধিনায়কের হাতে তুলে দেওয়া হল তাঁর পছন্দের ১০ নম্বর জার্সি। একই অনুষ্ঠানে ক্লাব সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া প্রাক্তন বার্সা তারকা সের্হিও  বুসকেতসকেও।

গত শনিবারই ইন্টার মায়ামির সব্গে ২০২৫ পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছিলেন মেসি। আর তার ২৪ ঘন্টার মধ্যে নিজেদের স্টেডিয়ামেই ক্লাব সমর্থক ও সদস্যদের সঙ্গে ফুটবলের রাজপুত্রকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ‘দ্য আনভেইল’ নামাঙ্কিত শনুষ্ঠানের আয়োজন করেছিলেন ইন্টার মাসয়ামির তিন মালিক। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। কিন্তু ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের কারণে দুই ঘন্টা পরে শুরু হয়। মেসিকে একবার চোখে দেখার জন্য ওই ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বসেছিলেন ২০ হাজারের বেশি সমর্থক। বৃষ্টি থামার পরে অনুষ্ঠান শুরু হলে সঙ্গীত পরিবেশন করেন কলম্বিয়ার গায়ক ক্যামিলো, আর্জেন্টিনার র‍্যাপার পাওলো লন্দ্রা। কিন্তু সে দিকে খুব একটা মনযোগ ছিল না মায়ামি সমর্থকদের। তারা অপেক্ষা করছিলেন মেসির জন্য।  

প্রিয় ফুটবলারকে স্বাগত জানাতে কেউ মেসির ছবি দেওয়া জার্সি পরে এসেছিলেন, কেউ আবার মেসির ছবি দেওয়া বড় প্ল্যাকার্ড ও আর্জেন্টিনার ছবি নিয়ে এসেছিলেন। অবশেষে যখন পেক্ষার প্রহর ফুরোল, সুড়ঙ্গ থেকে বেরিয়ে ধীর পায়ে মঞ্চে উঠলেন নায়ক তখন গোটা স্টেডিয়াম যেভাবে ‘মেসি, মেসি’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল আর করতালির বন্যা বয়ে গেল, তা সচরাচর দেখা যায় না। শুধু বলা যায় ফুটবলের রাজপুত্রকে রাজকীয়ভাবে বরণ করে নিল মায়ামির সমর্থকরা।

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য