বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া,সিডনিতে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি : সিডনি টেস্টে আত্মসমর্পণ করল ভারত। ১০ বছর পর বর্ডার-গাওস্কর ট্রফি হাতছাড়া ভারতের। অনেকের আশঙ্কা  বুমরাহের অভাব বোধেই তরী ডুবেছে ভারতের। আশঙ্কা মতোই রবিবার বল করতে পারেননি বুমরাহ। ফলে ১৬২ রানের লক্ষ্যে পৌঁছতে বড় বাধা পেরোতে হয় নি অস্ট্রেলিয়াকে।

সিডনিতে হারের ফলে ২০১৪-১৫ মরসুমের পর প্রথম বার ট্রফি হাতছাড়া হল ভারতের। অধিনায়ক রোহিত শর্মা দলের স্বার্থে সরে দাঁড়ালেও ধোপেও টিকল না ভারত। অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে সিরিজ হারল ভারতীয় দল। অন্যদিকে ২০১৪-১৫ মরসুমের পর প্রথম বার বর্ডার-গাওস্কর ট্রফি জিতল ক্যাঙ্গারু দল। ১০ বছর পর বর্ডার-গাভাস্কর সিরিজ হাতছাড়া হল ভারতের। একসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকেও ছিটকে গেল ভারত।

প্রথম ইনিংসে ৪ রানের লিড পেলেও দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সিজনির উইকেটে ম্যাচ জেতার জন্য কম করে ২৫০ রানের দরকার ছিল। তারপর সমস্যা হয়ে দাঁড়ায় জসপ্রীত বুমরাহের চোট। দ্বিতীয় দিনে লাঞ্চের পরই মাঠ ছেড়েছিলেন বুমরাহ। তাঁর পিঠের স্ক্যান হয়েছে বলেও জানা গিয়েছে।তৃতীয় দিনে মাঠে ফিরবেন কিনা তা নিয়ে ছিল সন্দেহ। চোটের কারণে শেষ ইনিংসে আর বলা করা হয়নি সিডনি টেস্টে ভারত অধিনায়কের।

কিন্তু তৃতীয় দিনে ভারতের ইনিংসের তেমন কোন পরিবর্তন হয় নি। ১৫৭ রানেই অলআউট হয়ে যায় ভারত। ঋষভ পন্থ দ্বিতীয় দিনে ঝোড়ো ৬২ রানের ইনিংস না খেললেও এটুকু রানও হত না ভারতের। প্রথম ইনিংসের লিড যোগ করে অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় ১৬২। তবুও মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার উপর আস্থা রেখেই লড়াইয়ে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু তবুও শেষ রক্ষা হল না।

মাটি দরকার হবে না, বাড়ির বারান্দায় চাষ করুন এই ৫ সুস্বাদু সবজি ও ফল

ছাদ কিংবা বাগান! বাড়িতেই সহজে চাষ করুন ‘সুপারফুড’ সজনে

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪