বিশ্বকাপ ফাইনাল ভেস্তে দিতে পারে বৃষ্টি, ট্রফি ভাগাভাগি হবে!

আগামী রবিবার মেলবোর্নে বিশ্ব সেরার লড়াইয়ে মাঠে নামছে পাকিস্তান ও ইংল্যান্ড।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে বার বার খলনায়ক হয়ে দাঁড়িয়েছে হতচ্ছাড়া বৃষ্টি। আগামী রবিবার মেলবোর্নে বিশ্ব সেরার লড়াইয়ে মাঠে নামছে পাকিস্তান ও ইংল্যান্ড। কিন্তু দুঃসংবাদ শুনিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার আবহাওয়া দফতরের পক্ষ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, ‘রবিবার মেলবোর্নে বজ্রপাতের সঙ্গে মুষলধারে বৃষ্টি হতে পারে।’ শুধু রবিবারই নয়, ফাইনালের জন্য যে সোমবারকে রিজার্ভ ডে রাখা হয়েছে, সেই দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আর আবহাওয়া দফতরের পূর্বাভাসের পরেই নির্বিঘ্নে বিশ্বকাপ ফাইনাল হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে তবে কী ট্রফি ভাগাভাগি করে নেবে ফাইনালে ওঠা দুই দল।

চলতি বিশ্বকাপে হতচ্ছাড়া বৃষ্টির জন্য ইতিমধ্যে একাধিক ম্যাচ ভেস্তে গিয়েছে। বেশ কয়েকটি ম্যাচে পুরো ২০ ওভার করে খেলাও হয়নি। ডাকওয়ার্থ-লুইস নিয়ম মেনে বেশ কয়েকটি ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছে। মেলবোর্নে সুপার টুয়েলভে আফগানিস্তান-নিউজিল্যান্ড, আফগানিস্তান-আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচে টস করাই সম্ভব হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয় পেয়েছিল আয়ারল্যান্ড। হোবার্টেও  দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ম্যাচটি পণ্ড হয় বৃষ্টিতে। সিডনি ও অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ও ভারত-বাংলাদেশের ম্যাচও বৃষ্টির জন্য বিঘ্নিত হয়েছিল।

আবহাওয়া দফতরের পূর্বাভাসের পরেই আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছে। যে কোনও ভাবেই হোক ফাইনাল খেলা হোক চাইছেন তাঁরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার যদি টস করা সম্ভব না হয় তাহলে রিজার্ভ ডে সোমবারে যাতে পুরো ২০ ওভারের খেলা হয় সেই চেষ্টা হবে। কেননা, ওই দিন দুই ঘন্টা বাড়তি সময় বরাদ্দ রাখা হয়েছে। যদি দুদিনেও ন্যূনতম ওভার খেলা সম্ভব না হয়, তাহলে দুই দলকে ট্রফি ভাগ করে দেওয়া হবে। ২০০২-০৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ডের সেমি-ফাইনাল দুই দিন ধরে হয়েছিল।

 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের