ফ্রি কিকে মেসির ম্যাজিক, আর্জেন্টিনা-ব্রাজিলের মেলবন্ধনে মায়ামির জয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ম্যাচের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে বক্সের অনেকটাই বাইরে থেকে ফ্রি কিক পায় ইন্টার মায়ামি। ধারাভাষ্যকার তখনই বলেন, “দূরত্ব বেশিই, তবে কিছু ফুটবলারের জন্য এখান থেকেও গোল করা সম্ভব। আর বল পায়ে যিনি আছেন, তিনি তাদেরই একজন।” কয়েক সেকেন্ডের মধ্যেই সেই কথার সত্যতা প্রমাণ করেন লিওনেল মেসি। খুব চোখধাঁধানো শট না হলেও প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে বল জালে ঢুকে যায়। কিন্তু গোলদাতা যখন মেসি, তখন উত্তেজনা থাকবেই।

ম্যাচের শুরুতেই আর্জেন্টাইন ডিফেন্ডার গন্সালো লুহানের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে পরবর্তীতে ম্যাচে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরান মেসি। এরপর ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিকায়েল দোস সান্তোসের গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মায়ামি। মেজর লিগ সকারের এই ম্যাচে নিউ ইয়র্ক সিটিকে ৩-২ গোলে হারায় তারা।এর আগে ম্যাচের তৃতীয় মিনিটেই লুহানের গোলে এগিয়ে যায় মায়ামি। ২৪ বছর বয়সী এই ডিফেন্ডারের ক্যারিয়ারের প্রথম গোল এটি। পরে নিউ ইয়র্ক সিটির হয়ে ফ্রি কিক থেকে সমতা ফেরান আর্জেন্টাইন মিডফিল্ডার ফের্নান্দেস মেকাউ। এরপর মাক্সি মোরালেসের পাস থেকে গোল করে নিউ ইয়র্ককে এগিয়ে দেন আর্জেন্টাইন উইঙ্গার আগুস্তিন ওহেদা।

তবে ম্যাচের মোড় ঘুরে যায় মেসির ফ্রি কিকে। পরে ৭৪তম মিনিটে নোয়াহ অ্যালেনের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে জয় নিশ্চিত করেন মিকায়েল। আগের ম্যাচে ক্যারিয়ারের ৯০০ গোেল পূর্ণ করা মেসি এদিন করেন ৯০১তম গোল। এই জয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে এসেছে। বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি।

পঞ্চমীর সকালে নারায়ণগড়ে ভয়াবহ দুর্ঘটনা! মৃত সরকারি বাসের কন্ডাক্টর, জখম ৮

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

সৌন্দর্যায়নের রঙেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা? চিংড়িহাটার ঘটনার পর আসানসোলে রং তোলা শুরু হল

৩০০ বছরের পুরোনো বর্ধমানের দাস পরিবারে বাড়ির তৈরি বিশেষ ধূপেই হয় দেবীর আরাধনা

পঞ্চমীর ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, বালি বোঝাই ট্রাক্টর-গাড়ির সংঘর্ষে মৃত ১

৩১ অক্টোবরের মধ্যেই ওবিসি ক্যাটেগরি সংশোধন, পঞ্চমীতে বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের

গোপনে ছাত্রীদের পোশাক খোলার দৃশ্য রেকর্ড! ৯০ বছরের কারাদণ্ড জিমন্যাস্টিকস কোচের

পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জানুন রুট ও সময়সূচী

পুজোর উদ্বোধনে এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, পঞ্চমীতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির সম্ভাবনা! প্যান্ডেল হপিংয়ের আগে সঙ্গে রাখুন ছাতা

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

বিয়ে করতে বলায় বিবাহিত প্রেমিকাকে খুন, রুম হিটার দিয়ে ঝলসে দেওয়া হল দেহ

মর্মান্তিক! লিভ-ইন সঙ্গিনীকে গলায় ছুরি মেরে খুন, গ্রেফতার অভিযুক্ত

রামধনুর রঙের চিংড়িঘাটা ফ্লাইওভারে রাতারাতি বসানো হল ফাইবার ব্লক