প্রীতি ম্যাচে ছাপ ফেলতে পারল না মেসি-সুয়ারেজরা

Share:

নিজস্ব প্রতিনিধি : মরশুম শুরুর আগে প্রীতি ম্যাচে ছাপ ফেলতে পারল না মেসি-সুয়ারেজের ইন্টার মিয়ামি। এল সালভাদরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই ফিরতে হয়েছে তাঁদের। নিরাশ হয়েছেন দর্শকরা।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেছে লিওনেল মেসিকে। ম্যাচ শুরুর দুই মিনিটের মাথায় বল স্পর্শ করেন মেসি। প্রথম ৪৫ মিনিট মেসির পায়ের জাদু উপভোগ করতে পেরেছেন দর্শকরা। এরমধ্যে অবশ্য একাধিকবার গোল করার সুযোগ এসেছে এলএন টেনের কাছে। কিন্তু কোনওবারই তা গোলে পরিণত করতে পারেননি তিনি। ৩৫ মিনিটের মাথায় গোল করার সুবর্ন সুযোগ পেয়েছিলেন আর্জেন্টেনিয় তারকা। এরপর প্রথমার্ধের শেষের মুখে ফের ফ্রি কিক থেকে গোল করার সুযোগ এসেছিল। কিন্তু কোনটি কাজে লাগাতে পারেননি তিনি। প্রথমার্ধের শেষে তুলে নেওয়া হয় মেসিকে।

মেসির পাশাপাশি সুয়ারেজও বড় কোনও সুযোগ পানননি গোল করার। এদিন গোল করার সুযোগ এসেছিল জর্দি আলবার কাছেও। কিন্তু এরা কেউই সুযোগ কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য তুলে নেওয়া হয় মেসি, সুয়ারেজ, জার্দি আলবা সহ তারকা খেলোয়াড়দের। এদিন মেসির পায়ের জাদু দর্শকরা কিছুটা উপভোগ করলেও বেশ কিছু সমন্বয়হীনতাও দেখা যায় ইন্টার মিয়ামির খেলোয়াড়দের মধ্যে। দ্বিতীয়ার্ধে মেসি, সুয়ারেজের মতো তারকাদের তুলে নেওয়ার পর ফের গোল করার চেষ্টা করেন ইন্টার মিয়ামির খেলোয়াড়রা। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি।

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য