রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাষ্টমীর দিনেই অনন্য কীর্তি  গড়লেন মিজোরামের ব্যাটার চিন্ময় সুতার। সোমবার (১৯ অক্টোবর) নাগাল্যান্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে অপরাজিত চারশ রান করে ভেঙেছেন পৃথ্বী শ’র রেকর্ড। ঘরোয়া ক্রিকেটে চারশ রান (কোয়াড্রুপল সেঞ্চুরি) করা দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিজের নাম রেকর্ড বইয়ে অন্তর্ভুক্ত করলেন। সুতার এমন এক এলিট ক্লাবের সদস্য হয়েছেন যেখানে রয়েছেন ব্রায়ান লারা ও ডন ব্র্যাডম্যানের মতো কিংবদন্তিরা। ৭৮ বছর আগে ১৯৪৮ সালে পুণেতে কাঠিয়াওয়ারের বিপক্ষে মহারাষ্ট্রের বিবি নিম্বালকর অপরাজিত ৪৪৩ রান করেছিলেন। তাঁর রেকর্ড না ভাঙলেও চারশ রান করার ক্লাবে দ্বিতীয় সদস্য হিসেবে ঢুকে পড়লেন।

সোবামে নাগাল্যান্ড ক্রিকেট স্টেডিয়ামে মিজোরামের বিরুদ্ধে খেলতে নেমে ধৈর্য আর একাগ্রতার পরিচয় দিয়েছেন সুতার। এদিন টি ব্রেক চা পানের বিরতির সময়ে ৩৯২ রানে অপরাজিত ছিলেন মুম্বই ছেড়ে মিজোরামের হয়ে খেলতে নামা তরুণ ব্যাটার। চা পানের বিরতির পরেই ১৫৫তম ওভারে ঘরোয়া ক্রিকেটে ব্যক্তিগত চারশ রানের মাইলফলক স্পর্শ করেন চিন্ময়। কতটা সংযমের পরিচয় দিয়েছেন তরুণ ব্যাটার তা পরিসংখ্যানেই স্পষ্ট। ৫১৭ বল খেলেছেন। অর্থা‍ৎ ৮৬.১ ওভার একাই ব্যাট করেছেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৪৬টি চার ও সাতটি ছক্কায়। অর্থা‍ৎ বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়েই ২২৬ রান করেছেন।

শুধু যে ৪০০ রান করার মাইলফলক স্পর্শ করেছেন সুতার, তাই নয়। অন্য এক রেকর্ডও গড়েছেন। শেষ অর্থা‍ৎ দশম উইকেটে লালরেমিয়াপুনিয়ার সঙ্গে জুটি বেঁধে নিরবিচ্ছিন্ন ১৯০ রান যোগ করেছেন। রঞ্জি ট্রফির ইতিহাসে এটাই ছিল শেষ উইকেটে জুটি বেঁধে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ। নিজের অভিষেক ম্যাচে সুতার অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন চিন্ময় সুতার। ৯৯ রানে আউট হয়ে গিয়েছিলেন। মিজোরামে যোগ দেওয়ার আগে তিনি বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের প্রতিনিধিত্ব করেছিলেন।

 

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

সর্ষে-ভাপা তো অনেক হল, এবার পাতে পড়ুক কাশ্মীরি ইলিশ! রইল রেসিপি

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেড়িয়েছিলেন, বাড়ি ফিরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

মহাষ্টমীতে একসঙ্গে ২১ জন কুমারীর পুজোর আয়োজন শান্তিপুরে

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৫ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

শাড়ি-কুর্তি পরেই সারাদিন ট্রাফিক সামলালেন মন্ত্রী, নিয়মভঙ্গকারীদের দিলেন সাবধানতার বার্তা

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

অষ্টমীর অঞ্জলি দিয়ে চোরবাগান কাণ্ডে মুখ খুললেন সৌরভ, কী বার্তা দিলেন দাদা?

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, তারেকের নির্দেশে মন্ত্রীপদে ইস্তফা ইশরাক হোসেনের

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম