সোমবার থেকে শুরু হল মহমেডানের অনুশীলন

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী মরশুমের জন্য সোমবার থেকেই শুরু হল মহমেডান স্পোর্টিংয়ের অনুশীলন। নিজেদের ক্লাব মাঠে ২০২৩-২৪ মরশুমের অনুশীলন শুরু করল সাদা-কালো ব্রিগেড। অনুশীলনে উপস্থিত ছিলেন ক্লাবকর্তাদের পাশাপাশি দলের ফুটবলাররাও। চলতি মরশুমেও মহমেডানের রিমোর্ট কন্ট্রোল থাকছে প্রাক্তন জাতীয় ফুটবলার মেহরাজউদ্দিন ওয়াডুর হাতেই।

সোমবার অনুশীলনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহেরাজ বলেন, হাতে বেশি সময় নেই। এর মধ্যেই দলকে ঘুছিয়ে নিতে হবে। কেননা কলকাতা লিগের পাশাপাশি ডুরান্ড কাপও রয়েছে। কাজেই এখন আমার আপাতত এই দুটো টুর্নামেন্টের দিকেই ফোকাস করতে হবে।

উল্লেখ্য, গত বছর মেহেরাজের হাত ধরেই অভূতপূর্ব পারফরম্যান্স করেছিল মহমেডান স্পোর্টিং ক্লাব। এবারও কর্তারা আশাবাদী সাফল্য পাওয়ার ব্যাপারে। চলতি মরশুমে দলে যেমন রয়েছেন অভিজ্ঞ ফুটবলার তেমনই দলে নেওয়া হেয়ছে বেশ কিছু তরুণ মুখকে। অর্থাৎ অভিজ্ঞতা এবং তারুণ্যের ওপরই ভরসা রেখেছেন কর্তারা।

তবে দল নিয়ে এখনই কিছু বলতে নারাজ কোচ মেহরাজউদ্দিন। তাঁর মতে, আগে বেশ কিছুদিন অনুশীলন করাই, তারপরই বোঝা যাবে দলের কন্ডিশন। তবে যে ভালো খেলবে তাঁকেই চূড়ান্ত দলে স্থান দেওয়া হবে বলে জানালেন তিনি। সূত্রের খবর, মেহেরাজ নাকি সাদা-কালো কর্তাদের বলেছেন এবার আরও উন্নত মানের বিদেশি খেলোয়াড় দলে নেওয়ার জন্য। কেননা গত বছর আই লিগে অল্পের জন্য খেতাব হাতছাড়া হয়েছে। কাজেই এবার যাতে তা না হয় তার জন্যই উন্নত বিদেশি খেলোয়াড় নেওয়ার পরামর্শ তাঁর।

মেহেরাজ উন্নত মানের বিদেশি খেলোয়াড় দলে নেওয়ার প্রস্তাব দিলেও সাদা-কালো কর্তারা এখনও আশার বাণী কিছুই শোনাতে পারেননি কোচকে। সূত্রের খবর, যেহেতু এই মুহূর্তে স্পনসর সমস্যায় জর্জরিত ক্লাব, তাই সেই সমস্যা মিটলে তবেই বিদেশিদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সাদা-কাল কর্তারা।

ঠাকুর দেখতে বেরিয়ে আর ফেরা হল না, চোরবাগানকাণ্ডে ছেলের সামনেই প্রাণ গেল পানিহাটির কল্পনার

উৎসবের মরশুমে বড় ধাক্কা! পুকুরে বিষ ঢেলে পাঁচ লক্ষ টাকার মাছ নষ্ট, মাথায় হাত মৎস্যচাষিদের

ম্যাগিতে মেশানো হয়েছিল বিষ, তা খেয়েই মৃত্যু ৫ জনের, নয়ডার ঘটনায় নয়া তথ্য, বোনেদের বিরুদ্ধে মামলা

বয়সের ফারাক ৫৯ বছর! ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১-এর তরুণ

জ্যান্ত অজগরকে দড়ি বানিয়ে স্কিপিং মত্ত যুবকদের, ভাইরাল ভিডিও

ভাগ্নের মুখ থেঁতলে গিয়েছিল, চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত ১৩ বছরের প্রাঞ্জল, শোকে পাথর মামা

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

ভালবেসে বিয়ে করেছিল বোন, মেনে নিতে না পেরে ভয়ঙ্কর ঘটনা ঘটালেন দাদা

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে