IPL নিলামের আগেই ১০ কোটি টাকায় দলবদল শামির, কে কিনল তারকা পেসারকে?

Share:

নিজস্ব প্রতিনিধি : জল্পনার অবসান ঘটিয়ে আইপিএলে দলবদল হল মহম্মদ শামির। আগামী আইপিএলে হায়দরাবাদ সানরাইজার্সের পরিবর্তে এবার তাঁকে দেখা যাবে লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে। ১০ কোটি দিয়ে শামিকে কিনছে তাঁরা। আইপিএল শুরুর আগেই তাঁকে কিনে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। ফলে আইপিএলের নিলাম শুরু হলে শামিকে আর নামতে হবে না। নিলাম শুরুর আগেই নিজেদের জন্য কিনে নিয়েছে লখনউ।

সূত্রের খবর, নিলামের সময় অনেক সময় ক্রিকেটারদের বিনিময়ে কেনা হয়ে থাকে। আবার আলাদা টাকা নির্ধারিত করে খেলোয়াড়দের নেয় দল। এবারের আইপিএলে একাধিক পরিবর্তন হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। সেখানে ছিলেন মহম্মদ শামিও। তাঁকে লখনউ কোনও খেলোয়াড়ের বিনিময়ে নয়, টাকার বিনিময়ে কিনেছে। জানা গিয়েছে, হায়দরাবাদ সানরাইজার্স ও লখনউ শামির এই দলবদলে রাজি। তবে শামি নিজে লখনউতে আসতে রাজি কিনে সেই বিষয়ে কিছু জানা যায়নি।শামির আপত্তি থাকার কারণ নেই।

সৌদি আরবে হতে চলেছে আইপিএল-র ছোট নিলাম। এই শনিবারই সব দলকে জানিয়ে দিতে কাঁদের কাঁদের দলে রাখতে চাইছে তাঁরা। ২০২৩  সালে বিশ্বকাপের পরে অস্ত্রোপচার হয়েছিল শামির। তারপরে জাতীয় দলে দেখা যায়নি তাঁকে। রঞ্জিতে খেলেছেন তিনি। ৩ ম্যাচে ১৫ উইকেট পেলেও দক্ষিণ আফ্রিকার সিরিজে জায়গা পাননি।   গত আইপিএলে ভাল খেলতে পারেননি।  ১৪ ম্যাচের মধ্যে ৯টি ম্যাচ খেলেছেন তিনি। তারমধ্যে ৬ উইকেট নিয়েছিলেন শামি। তারপরেই জল্পনা ছড়িয়েছিল, ফলাফল খুব ভাল না হওয়ার কারণে এবার দল নাও পেতে পারেন শামি। কিন্তু এবার নিলাম শুরুর আগেই লখনউ কিনে নিয়েছে তাঁকে।

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?