‘দেশটা কারও বাপের নয়,…’, বাংলা ভাষার ‘অবমাননা’-র বিরুদ্ধে সরব মোহনবাগান সমর্থকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনওটায় লেখা-‘দেশটা কারও বাপের নয়, নয়কো জাতের খেলা। এই বাঙালিই ঘুচিয়েছিল পরাধীনতার জ্বালা।’ আবার কোনওটায় লেখা- ‘বাংলা আমার মায়ের ভাষা, আমার ধাত্রীভূমি। আমরা মোহনবাগানী।’ শনিবার (৯ অগস্ট) যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের খেলা চলাকালীন এমন অসংখ্য শ্লোগান দেওয়া পতাকা জ্বলজ্বল করল মোহনবাগানের গ্যালারিতে। কার্যত বিজেপির আইটি সেলের নেতা অমিত মালবীয়র ‘বাংলা ভাষা’কে অপমানের যোগ্য জবাব দিতেই এমন পোস্টার নিয়ে মাঠে এসেছিলেন সবুজমেরনের কট্টর সমর্থকরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ‘বাঙালি অস্মিতাকে আঘাতকারীদের যে ক্ষমা করা হবে না, এদিনের পোস্টারই তার প্রমাণ। বাংলা সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকা অমিত মালবীয় বাংলা ভাষাকে অপমান করতে গিয়ে কার্যত বিজেপির চরম ক্ষতি করে দিয়েছেন। পদ্ম শিবিরকে বাঙালি বিরোধী বলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচার চালাচ্ছেন তাতে পরোক্ষে মদত জুগিয়েছেন।’

গত কয়েকদিন ধরেই বিজেপি শাসিত রাজ্য গুজরাত, হরিয়ানা, মহারাষ্ট্র অসম ও ওড়িশায় পুলিশের নির্যাতনের শিকার হচ্ছেন বাংলা থেকে কাজের সন্ধানে যাওয়া পরিযায়ী শ্রমিকরা। ওই ঘটনায় বিজেপি যখন অনেকটাই ব্যাকফুটে, ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে তখন তাতে ঘৃতাহুতি হয়ে কাজ করেছে বাংলা ভাষা নিয়ে অমিত মালবীয়র বিতর্কিত টুইট। তিন দিন আগে বাংলা ভাষার ‘অবমাননা’ নিয়ে সোচ্চার হয়েছিলেন ‘বাঙাল’ হিসাবে পরিচিত ইস্টবেঙ্গল সমর্থকেরা। যুবভারতীর লাল-হলুদ গ্যালারিতে দেখা গিয়েছিল ব্যানার।

বাংলা ভাষার অবমাননা নিয়ে ‘বাঙাল’ ইস্টবেঙ্গল সমর্থকরা প্রতিবাদে সামিল হবেন, তা আশ্চর্যের কিছু নয়। কিন্তু যুবভারতীতে ডুরান্ড কাপে মোহনবাগানের গ্যালারিতেও একই দৃশ্য দেখা গেল ‘আ মরি বাংলা ভাষা’ নিয়ে সোচ্চার হলেন সবুজ-মেরুন সমর্থকেরা। কোনও ব্যানারে লেখা, ‘জন গণ মন বন্দেমাতরম। বাংলা ভাষা মায়ের সমান।’ কোনওটায় লেখা-‘বাংলা আমার মায়ের ভাষা, আমার ধাত্রীভূমি। আমরা মোহনবাগানী।’ প্রতিটা ব্যানারে স্পষ্ট, বাংলা ও বাঙালি আবেগ।

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, ‘পশ্চিমবঙ্গ আবাস’-এর টাকা আজ থেকেই, বার্তা শুভেন্দুর

প্রকাশ্যে বেচত হেরোইন! বনগাঁয় গ্রেফতার কূখ্যাত সন্ত্রাসী ফিরোজ মণ্ডল, উদ্ধার বেআইনি অস্ত্র

লক্ষ্মীবারে ঊর্ধ্বমুখী সোনার দাম, জানুন ২২ ও ২৪ ক্যারেটের হলুদ ধাতুর দাম

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

২০৯ কেজি ওজনের রোগীর জটিল অস্ত্রোপচার, প্রাণ বাঁচিয়ে নজির গড়ল দিল্লির এইমস

ছেলের হাত ধরে জীবনে প্রথমবার সমুদ্র সৈকতে অশীতিপর বৃদ্ধ, ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর

জেলে ভাইকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক-পুত্রের