মোহনবাগান ক্লাবের পেলে-মারাদোনা, সোবার্স নামাঙ্কিত গেট উদ্বোধন করবেন মার্তিনেজ

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৪ জুলাই শতাব্দী প্রাচীন মোহনবাগান তাঁবুতে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজ। কাতার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের হাত দিয়েই মোহনবাগান ক্লাবের নামাঙ্কিত তিন বিশ্বসেরা ক্রীড়াবিদ  প্রয়াত ফুটবল সম্রাট পেলে, ক্রিকেটার স্যার গ্যারফিল্ড সোবার্স ও প্রয়াত দিয়াগো আর্মান্দো মারাদোনার নামাঙ্কিত গেট-এর উদ্বোধন করা হবে।

সোমবার ক্লাবের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ওই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছ যেদিন ওই গেট উদ্বোধন হবে, সেইদিন ক্লাবের মাঠে মোহনবাগান বনাম পুলিশ একাদশের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচও অনুষ্ঠিত হবে।

ওই ম্যাচে মোহনবাগান একাদশের কোচের ভূমিকা পালন করবেন, ক্লাবের প্রাক্তন দুই ফুটবলার এবং বর্তমানে মোহনবাগান ক্লাবের এক্সিকিউটিভ কমিটির অন্যতম দুই সদস্য প্রাক্তন জাতীয় ফুটবলার মানস ভট্টাচার্য ও সত্যজিৎ চট্টোপাধ্যায়।

তাছাড়া আগামী জুলাই মাসের ২০ তারিখ ক্লাবের প্রয়াত সচিব অঞ্জন মিত্রের নামে নামাঙ্কিত মিডিয়া সেন্টারের উদ্বোধন করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া মঙ্গলবার একইসঙ্গে মোহনবাগান কর্তারা ক্লাবের নামের থেকে এটিকে নাম সরানোর জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানান।

সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগান সচিব দেবাশিস দত্ত  বলেন,  ১৯৮৬ সালের আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক প্রয়াত কিংবদন্তী ফুটবলার মারাদোনার নামে তাঁদের দেশের অপর এক বিশ্বকাপজয়ী খেলোয়াড় পেলে-মারাদোনা, সোবার্সের নামাঙ্কিত গেটের উদ্বোধন করবেন এর থেকে আনন্দের খবর কিছু হতে পারে না। মোহনবাগান আবার সারা বিশ্বের মানুষের কাছে গর্বিত হবে।

এরপর সচিব আরও বলেন, আমরা এখানেই থেমে নেই আরও বেশ কিছু কাজ ক্লাবের উন্নতির জন্য করব। মোহনবাগান মানে ইতিহাস। ফুটবল সম্রাট পেলে বলেছিলেন, ভারতের ক্লাব বলতে শুধু একমাত্র মোহনবাগানকেই জানি। কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকরও ক্লাবের আমন্ত্রনে সাড়া দিয়ে এক ডাকে চলে এলেন। এটা শুধু আমরাই পারি।

চিরপ্রতিদ্বন্দী ক্লাব ইস্টবেঙ্গলের ক্রাউডফ্রান্ডিং নিয়ে বাগান সচিব বলেন,, এটা যার যার ক্লাবের ব্যাপার। সব বিষয়ে সমালোচনা করা ঠিক কাজ নয়। ওদের ক্লাব ওরা কীভাবে চালাবে সেটা ওরা ঠিক করবে। আমি খারাপ কিছু দেখছি না। ক্লাব যদি বিপদে পড়ে তখন সমর্থকদের কাছেই তো যাবে। আমাদেরও একসময় এমন পরিস্থিতি তৈরী হয়। আমরাও ভেবেছিলাম এমন করবো কিন্তু শেষ অবধি তা আর হয়নি।ওরা এগিয়ে যাক আমার শুভকামনা সবসময় ওদের সঙ্গে আছে। কারণ বাংলার ফুটবল মানেই জানেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান