৪৩ বছর বয়সে ইতিহাস ধোনির, কী রেকর্ড গড়লেন ‘থালা’?

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে সোমবার রাতে ফের একবার মহেন্দ্র সিংহ ধোনি প্রমাণ করে দিলেন কেন তাঁকে ডাকা হয় ‘থালা’। চেন্নাই সুপার কিংস (CSK)-এর হয়ে লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে সোমবারের ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স দিলেন মাহি। বয়স যে শুধুই একটা সংখ্যা, তা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখালেন তিনি।

লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে CSK যখন ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে, শেষ দিকে হাল ধরেন ধোনি। মাত্র ১১ বলে ঝড়ো ২৬ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। এই জয়ের ফলে চলতি মরশুমে CSK তাদের দ্বিতীয় জয় তুলে নিল। এই অবিশ্বাস্য ইনিংসের জন্য Player of the Match (POTM) হন ধোনি। আর এই পুরস্কারই গড়ল এক ঐতিহাসিক রেকর্ড — ধোনি হলেন IPL-এর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে POTM হওয়া প্রথম ক্রিকেটার! বয়স ৪৩ বছর ২৮০ দিন। এর আগে এই রেকর্ড ছিল প্রবীণ তাম্বের। যিনি IPL 2014-এ KKR-এর বিরুদ্ধে রাজস্থান রয়্যালস-এর হয়ে ৪২ বছর বয়সে POTM হয়েছিলেন। অর্থাৎ প্রায় ১১ বছর পর ধোনি সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করলেন।

খেলার পরে ধোনি জানান, ‘এই পুরস্কার নূর আহমেদের প্রাপ্য ছিল।’ তিনি বলেন, “আজও আমি ভেবেছি, ওরা আমায় পুরস্কার দিচ্ছে কেন? নূর দারুণ বল করেছে।” ধোনির এই বিনয় মুগ্ধ করেছে ভক্তদের। তবে নিজের দলের ভবিষ্যৎ পারফরম্যান্স নিয়ে তিনি কিছু পরামর্শও দিয়েছেন, কী সেই পরামর্শ? ধোনি বলেছেন, ‘আমাদের বোলিং ইউনিট ভাল করেছে। তবে ব্যাটিং আরও ভাল করতে হবে। দায়িত্ব নেওয়ার কথা আমরা সবসময় বলি। কেউ যদি ভালো শুরু পায়, এবং ইনিংস ধরে রাখতে পারে, তাহলে সেটা দলের জন্য খুব কাজের। আজ শেখ রশিদ ভাল খেলেছে। ও অনেক বছর ধরেই আমাদের সঙ্গে আছে। নেটে ও খুব ভাল ব্যাট করছে, পেসার-স্পিনার সবাইকে ভাল খেলছে। এটা তো শুধু শুরু। ওর মধ্যে ভাল শট খেলে ম্যাচ ডমিনেট করার ক্ষমতা আছে।”

 

পরিবারের গোপন কথা বাইরের কাউকে বলবেন না, সমস্যা বাড়তে পারে..

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের