আইপিএল শুরুর দিনেই ধোনিকে নিয়ে বিরাট দুঃসংবাদ দিল CSK

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইপিএল শুরুর দিনেই দুসংবার সিএসকে শিবিরে। পায়ের পেশিতে টানের কারণে আইপিএল শুরুর   প্রথম দু’সপ্তাহ  খেলতে পারবেন না এমএস ধোনি। এমনটাই শনিবার জানিয়েছে চেন্নাই সুপার কিংস। এর পর থেকে প্রশ্ন উঠছে ক্যাপ্টেন কুল চলতি মরশুমে খেলবেন তো?  

ফ্র্যাঞ্চাইজিটি সোশ্যাল মিডিয়ায় লিখেছে, “এমএস ধোনি বর্তমানে পায়ের পেশিতে টানের চিকিৎসার অংশ হিসেবে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এর ফলে, টাটা আইপিএল ২০২৬-এর প্রথম দুই সপ্তাহ তাঁর মাঠে নামার সম্ভাবনা কম।” সোমবার নিজেদের উদ্বোধনী ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে সিএসকে। একদিন আগেই সিএসকে দলের একটি অনুশীলন ম্যাচের ভিডিও শেয়ার করেছিল, যেখানে ধোনি ব্যাটিং করছিলেন এবং সঞ্জু স্যামসন উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছিলেন। ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে যে, রাজস্থান রয়্যালসের বিপক্ষে আসন্ন ম্যাচে এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান অংশ নেবেন না। অভিজ্ঞ তারকা এখন বেশ কিছুদিন মাঠের বাইরে থাকায় তাঁর ভূমিকায় স্যামসন দায়িত্ব পালন করবেন। 

এই প্রথম সুরেশ রায়না ও ধোনিকে ছাড়া ময়দানে নামবে সিএসকে টিম। এই খবরে মন ভেঙেছে দর্শকদের। আবার কবে ক্যাপ্টেন কুলকে ময়দানে দেখতে পাবেন সেই অপেক্ষায় প্রহর গুনছেন দর্শকরা। মরশুমের শুরুতেই  তাঁর অনুপস্থিতি সিএসকে-র  চাপে ফেলতে পারে।  বিশেষ করে নেতৃত্ব এবং ফিনিশিংয়ের  ক্ষেত্রে মাহির জুরি মেলা ভার। তাই তাঁর অনুপস্থিতি কিছুটা হলেও সিএসকের চাপ বৃদ্ধি করবে। 

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়